হাসিনা ফিরলে কি জেল? স্পষ্ট অবস্থান নিল ভারতের বিদেশ মন্ত্রক

শেখ হাসিনার প্রত্যর্পণ এবং তাঁর স্বেচ্ছায় বাংলাদেশে ফেরার বিষয়টি যে সম্পূর্ণ পৃথক, তা স্পষ্ট করে দিল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, কোনও নাগরিকের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে নিজের দেশে স্বেচ্ছায় ফিরতে চাওয়া এবং প্রত্যর্পণ—দুটি আলাদা বিষয়।

বুধবার বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠকে জয়সওয়াল বলেন, “শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের করা আবেদন ভারতের নিজস্ব নিয়ম ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া মেনেই খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, কোনও নাগরিকের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি প্রত্যর্পণের আবেদন থেকে সম্পূর্ণ পৃথক।” শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে জেলবন্দি করা হবে কি না, এই প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, এটি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং সে দেশের সরকারের মধ্যেকার বিষয়; এ নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এদিকে বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বক্তব্য, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ভারত উদ্বিগ্ন। বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, এই ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।

১৬ ডিসেম্বর ফেরার ইঙ্গিত হাসিনার মঙ্গলবার সকালেই স্বদেশে প্রত্যাবর্তনের দিন ঘোষণা করেছেন শেখ হাসিনা এবং জানিয়েছেন, তিনি ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এই খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই বিবৃতি দিয়েছে তারেক রহমানের সরকারও। হাসিনা যে ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চাইছেন, তা নিজেই কয়েক মাস আগে জানিয়েছিলেন; তবে নির্দিষ্ট কোনও দিনক্ষণ এতদিন পর্যন্ত স্পষ্ট করেননি তিনি। মঙ্গলবার সংবাদসংস্থা রয়টার্সকে হাসিনার এক মুখপাত্র জানান, ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছেন আওয়ামি লিগ নেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *