জেল থেকে ফিরেই ওয়েইসিকে তোপ আজমের! ইউপি ভোটে তীব্র রাজনৈতিক উত্তাপ

কাধিকবারের বিধায়ক ও সাংসদ আজম খান দীর্ঘ এক বছর কারাবাসের পর মুক্তি পেয়েছেন। তাঁর এই মুক্তি এমন এক সময়ে ঘটেছে, যখন উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা জোরদার হতে শুরু করেছে।

কারাগার থেকে বেরিয়েই আসাদুদ্দিন ওয়েইসি এবং তাঁর দলকে নিশানা করতে শুরু করেছেন আজম খান। তাঁর বক্তব্য থেকে স্পষ্ট যে, উত্তরপ্রদেশে গড়ে ওঠা তৃতীয় রাজনৈতিক ফ্রন্টের বিরুদ্ধে তিনি খোলাখুলি আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন।

বিবিসি-র সাংবাদিক প্রেরণার সঙ্গে আলাপচারিতায় আজম খান কারাগারে কাটানো দিনগুলো, ওয়েইসির রামপুর সফর এবং তাঁর উদ্দেশে করা দুআ নিয়ে কথা বলেছেন। পাশাপাশি নিজের রাজনৈতিক ভূমিকা, ওয়েইসির রাজনীতি এবং উত্তরপ্রদেশের মুসলিম ভোটের সমীকরণ নিয়েও নিজের মতামত তুলে ধরেছেন।

এ ছাড়া ওই কথোপকথনে অখিলেশ যাদবের অযোধ্যা সফর, মুলায়ম সিং যাদব ও অখিলেশ যাদবের জমানার সমাজবাদী পার্টির মধ্যকার ফারাক, কংগ্রেসের বর্তমান অবস্থা এবং উত্তরপ্রদেশের রাজনীতিতে যোগী আদিত্যনাথ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *