জিতুকে নাকি শনকে ‘আই লাভ ইউ’ বললেন সৃজলা? বিগ বস বাংলায় বড় চমক

বিগ বস বাংলায় জিতু কমল একাধিকবার সৃজলা গুহকে প্রেমের প্রস্তাব দিয়েছেন। শুধু তাই নয়, মঙ্গলবারের পর্বে তিনি এও দাবি করেন যে সৃজলার মতো স্বাধীনচেতা মেয়ের পক্ষে তাঁর প্রেমিকের সঙ্গে থাকা কখনই সম্ভব হবে না, তবে জিতু তাঁর জন্য অপেক্ষা করবেন। এরপর দিনই কি তবে জিতুর প্রেম প্রস্তাবে সাড়া দিলেন সৃজলা?

বিগ বস বাংলার এই সিজনের নমিনেশন পর্ব শেষ হওয়ার পর দুজনের মধ্যে খুনসুটি চলছিল। জিতু ক্রমাগত সৃজলার লেগপুল করতে থাকেন। খুনসুটির মাঝেই যখন জিতু তাঁকে একা ছেড়ে কিছুটা স্পেস দিয়ে সরে যান, তখনই সৃজলা অস্ফুটে বলে ওঠেন, “আই লাভ ইউ”। এই মুহূর্তের পর থেকেই প্রশ্ন উঠেছে, তবে কি শেষ পর্যন্ত জিতুকেই মন দিয়ে বসলেন সৃজলা?

সোশ্যাল মিডিয়ায় দুই মেরুতে মত সৃজলার মুখে ‘আই লাভ ইউ’ কথাটি শোনার পরই আড়াআড়িভাবে দুই ভাগে ভেঙে গিয়েছে সোশ্যাল মিডিয়া। দর্শকদের একাংশের দাবি, অভিনেত্রী জিতুকেই উত্তর দিয়েছেন এবং হয়তো তাঁকে ভালোবেসে ফেলেছেন। অন্যদিকে আরেকটি অংশের মত, সৃজলা ক্যামেরার দিকে তাকিয়ে লকেটে হাত রেখে কথাটি আসলে তাঁর প্রেমিক শনকে বলেছেন এবং তাঁকে আশ্বস্ত করেছেন যে তিনি এখনও তাঁকেই ভালোবাসেন। জিতু কমল ও সৃজলার এই বিশেষ বন্ধুত্ব আগামী দিনে কোন দিকে বাঁক নেয়, সেদিকেই তাকিয়ে দর্শকরা।

বিগ বস বাংলার সাম্প্রতিক হালচাল উল্লেখ্য, ৩০ আগস্ট থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হয়েছে বিগ বস বাংলা। এই সিজনে প্রতিযোগী হিসেবে রয়েছেন দুর্নিবার সাহা, ভরত কল, নিরঞ্জন মণ্ডল, ঝিলম গুপ্ত, সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস, সায়ক চক্রবর্তী, মনামী ঘোষ, সৃজলা গুহ, সোহিনী পাল এবং দীপেন্দু বিশ্বাসসহ আরও অনেকে। অনিন্দ্য সেনগুপ্ত বাদ পড়ার পর ওয়াইল্ড কার্ড হিসেবে প্রবেশ করেন রাজবীর দে এবং দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে আসেন জিতু কমল।

শো থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছেন জয়িতা চট্টোপাধ্যায়। এরপর একে একে বাদ পড়েন অ্যালেক্সজান্দ্রা টেলর, সায়ক চক্রবর্তী এবং সোহিনী পাল; সেই সময় এন্ট্রি নেন অনুষ্কা ঘোষ। এরপর সপ্তাহের মাঝে বাদ যান দীপেন্দু বিশ্বাস এবং মাত্র দু সপ্তাহেই বিদায় নেন অনুষ্কা। শারীরিক অসুস্থতার কারণে শো ছাড়তে হয় ঝিলম গুপ্তকে। সম্প্রতি ওয়াইল্ড কার্ড হিসেবে প্রবেশ করেন সৌরভ দাস ও রণিতা দাস। ২৫ অক্টোবর বাদ পড়েন ভরত কল এবং ৭ নভেম্বর বিদায় নেন নন্দিনী। দিওয়ালির রাতে কোনও এভিকশন না হলেও গত সপ্তাহে বাদ পড়েন সোনামণি সাহা আর এই সপ্তাহে এভিকটেড হলেন রণিতা দাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *