বচসা থেকে হাতাহাতি, উড়ল চেয়ার! নাকাশিপাড়ায় প্রকাশ্যে কংগ্রেসের অন্তর্কলহ
November 24, 2026

কংগ্রেসের কর্মীসভা ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল নদিয়ার নাকাশিপাড়া। ব্লক কংগ্রেসের দুই গোষ্ঠীর সমর্থকদের মধ্যে প্রথমে বচসা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলে একে অপরের দিকে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয় বলে জানা গেছে।
পর্যবেক্ষকদের সামনেই সংঘর্ষ
ঘটনার সময় সভায় উপস্থিত ছিলেন প্রদেশ এবং জেলা কংগ্রেসের পর্যবেক্ষকরা। তাঁদের সামনেই দুই গোষ্ঠীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে খবর। হঠাৎ এই গোষ্ঠীদ্বন্দ্ব ও হাতাহাতির জেরে কর্মীসভা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় নাকাশিপাড়ায়।