রাস পূর্ণিমা ও পঞ্চক ব্রতের সমাপ্তি: দিঘা সৈকতে ভক্তদের আবেগঘন উদযাপনের ছবি

মঙ্গলবার দিনভর দিঘার সমুদ্র সৈকতে বিপুল ভিড় দেখা গেল। প্রত্যেকের হাতে প্রদীপ ও ধূপ, কপালে চন্দনের তিলক। সকাল থেকেই সৈকতে দেখা যায় এই দৃশ্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ভিড় আরও বাড়ে এবং সন্ধ্যায় সমুদ্রের ধারে আরতি করতেও দেখা যায় তাঁদের। আসলে মঙ্গলবার একটি বিশেষ ব্রত শেষ হওয়ায় সেই তিথি উদযাপনের ছবিই ধরা পড়ে দিঘার সৈকতে।

রাস পূর্ণিমা ও পঞ্চক ব্রতের সমাপ্তি

মঙ্গলবার রাজ্যের একাধিক জায়গায় পালিত হচ্ছে রাস পূর্ণিমা। এদিনই পঞ্চক ব্রত শেষ হওয়ার দিন। যাঁরা সেই ব্রত পালন করেন, তাঁদেরই এদিন দিঘার সমুদ্র সৈকতে দেখা যায়। ‘পঞ্চক’ বলতে সাধারণত হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে দুটি ভিন্ন বিষয়কে বোঝানো হয়—হিন্দু ধর্মে রয়েছে ‘ভীষ্ম পঞ্চক’ (পবিত্র পাঁচ দিনের ব্রত বা উৎসব) এবং অন্যটি হলো জ্যোতিষশাস্ত্রের পঞ্চক কাল (পাঁচ দিনের বিশেষ সময়কাল)। হিন্দুদের মধ্যে অনেকেই কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে পালন করেন। শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা (রাস পূর্ণিমা) পর্যন্ত শেষ পাঁচ দিন এই ব্রত ও উৎসব পালিত হয়।

ব্রতের রীতি ও ভক্তদের সমাগম

এই সময় ভক্তরা উপবাস বা সংযম পালন করেন। সকালে স্নান করে জপ করা, গীতাপাঠ এবং ভীষ্ম স্তুতি করার রীতি রয়েছে; দান-ধ্যানও করেন অনেকে। এ ছাড়া ওড়িশায় কার্তিক মাসের শেষ পাঁচ দিন ‘পঞ্চক’ নামে বিশেষভাবে পালিত হয় এই পূর্ণিমার দিনটি। সেই ভক্তরাই মঙ্গলবার সকাল থেকে দিঘায় জড়ো হন এবং ব্রত উদযাপনে অংশ নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *