ভোর থেকেই ভক্তদের সমাগম, সাজো সাজো রব পুরীজুড়ে! কার্তিক পূর্ণিমায় আধ্যাত্মিক উন্মাদনা মন্দিরনগরীতে

ওড়িশায় কার্তিক মাসের সমাপ্তি উপলক্ষে মহাসমারোহে পালিত হচ্ছে কার্তিক পূর্ণিমা। এই বিশেষ দিনে পুরীতে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে। ভক্তদের সমাগমে ভক্তি ও উৎসবের আবহে মেতে উঠেছে মন্দিরনগরী পুরী। কার্তিক পূর্ণিমা উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন পুরীর সাংসদ সম্বিত পাত্রও।
কার্তিক পূর্ণিমার পুণ্যলগ্নে পুরীর সমুদ্র সৈকত ও শ্রীজগন্নাথ মন্দির চত্বরে হাজার হাজার ভক্তের ভিড় জমে। ওড়িশায় এই দিনটি ‘বোইতা বন্দনা’ হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ—যেখানে প্রাচীন কাল থেকে চলে আসা সামুদ্রিক বাণিজ্য ও নাবিকদের ঐতিহ্যকে স্মরণ করা হয়। ভোর থেকেই পুণ্যস্নান, প্রদীপ প্রজ্বলন ও ক্ষুদ্র নৌকা ভাসানোর মধ্য দিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে শহরজুড়ে।
উৎসবের অনুষ্ঠানে যোগ দিয়ে সাংসদ সম্বিত পাত্র কার্তিক পূর্ণিমা ও বোইতা বন্দনার শুভেচ্ছা জানান। তিনি ওড়িশার গৌরবময় সামুদ্রিক ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন। সব মিলিয়ে পুণ্যার্থীদের সমাগম ও সাজো সাজো রবে কার্তিক পূর্ণিমাকে ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে পুরী।