২ ডিসেম্বর থেকেই বুধাদিত্য রাজযোগ! কপাল খুলে যাচ্ছে এই ৪ রাশির, জানুন তালিকা

বছরের শেষ মাস মানেই নতুন আশার শুরু। ডিসেম্বর পা রাখতেই যদি ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে, তাহলে অনেকের কাছেই তা বড় পাওয়া। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর থেকেই তৈরি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। জ্যোতিষবিদদের মতে, এই যোগের প্রভাবে কপাল খুলতে পারে চারটি রাশির। এত দিন যে কাজগুলো আটকে ছিল, সেগুলোর জট খুলতে পারে। পাশাপাশি মান-সম্মান ও পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।
কখন ও কীভাবে তৈরি হচ্ছে এই যোগ?
বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধকে গ্রহের রাজকুমার বলা হয়। মানুষের বুদ্ধি, বাকপটুতা, ব্যবসা, পড়াশোনা ও যুক্তিবোধের ওপর বুধের প্রভাব রয়েছে বলে মনে করা হয়। এত দিন বুধ তুলা রাশিতে অবস্থান করছিল। পঞ্জিকা অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর সন্ধে ৫টা ৩০ মিনিটে বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং ২২ ডিসেম্বর পর্যন্ত সেখানেই থাকবে। অন্যদিকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্র মতে, সূর্য ও বুধের এই মিলনেই ২ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বুধাদিত্য রাজযোগের প্রভাব থাকবে।
তালিকায় রয়েছে কোন ৪ রাশি?
মেষ রাশি: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময়টি মেষ রাশির জাতকদের জন্য লাভজনক হতে পারে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। কর্মক্ষেত্রে যোগ্যতা প্রমাণের সুযোগ মিলতে পারে এবং নতুন বড় দায়িত্ব আসতে পারে। ব্যবসায়ীরা নতুন পরিকল্পনায় সাফল্য ও লাভের মুখ দেখতে পারেন। আর্থিক অবস্থারও ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে আর্থিক বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
কর্কট রাশি: জ্যোতিষবিদদের মতে, কর্কট রাশির জাতকদের জন্যও সময়টি অনুকূল থাকতে পারে। কাজে একাগ্রতা বাড়বে এবং তার সুফলও পাওয়া যেতে পারে। চাকরিজীবীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দিক থেকে আর্থিক লাভের যোগও দেখা যাচ্ছে। কাজের ব্যস্ততার মাঝে পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ মিলতে পারে।
কন্যা রাশি: শাস্ত্রমতে, এই পর্বে কন্যা রাশির জাতকদের আত্মবিশ্বাস ও সাহস বাড়তে পারে। দীর্ঘদিন ধরে ভালো চাকরির খোঁজে থাকা ব্যক্তিদের জন্য সুখবর আসতে পারে। ব্যবসায়ীদের নতুন যোগাযোগ তৈরি হতে পারে, যা থেকে লাভের সম্ভাবনা রয়েছে। কেরিয়ারে নতুন দিকনির্দেশনা মিলতে পারে এবং ঘনিষ্ঠদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হওয়ার যোগ রয়েছে।
মীন রাশি: জ্যোতিষশাস্ত্র বলছে, এই সময়ে মীন রাশির জাতকদের ভাগ্য সহায় থাকতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি ও ব্যবসা উভয় ক্ষেত্রেই নতুন সুযোগ আসতে পারে। কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের পাশাপাশি পুরনো কোনো ইচ্ছা পূরণ হওয়ার যোগও রয়েছে।