ক্যামেরার আড়ালে থাকা ‘বিগ বস’ আসলে কারা? সিজন পিছু পারিশ্রমিক শুনলে চমকে উঠবেন

হিন্দিতে তো বহু বছর ধরেই দর্শকদের মন মাতিয়ে রেখেছে বিগ বস (Bigg Boss)। এবার বাংলাতেও ফিরেছে বিগ বস বাংলার (Bigg Boss Bangla) তৃতীয় সিজন। সিজনের পর সিজন ধরে এই রিয়েলিটি শোর জনপ্রিয়তা শুধু বেড়েই চলেছে এবং টিআরপির দৌড়েও উপরের দিকে থাকে এটি।

হিন্দি বিগ বসের জনপ্রিয়তার পেছনে সলমন খানের সঞ্চালনা বড় ভূমিকা নেয়। সেই সঙ্গে ঘরের ভেতরের নানা বিতর্ক, নতুন থিম, বদলে যাওয়া সেট এবং চেনা অচেনা প্রতিযোগীদের উপস্থিতি দর্শকদের ধরে রাখে। তবে এই সবকিছুর মাঝে একটি বিষয় শুরু থেকেই একই রকম রয়েছে, তা হল বিগ বসের কণ্ঠস্বর।

প্রায় প্রতি পর্বেই শোনা যায়, ‘বিগ বস চাহতে হ্যায়’। কিন্তু সেই গম্ভীর কণ্ঠের মানুষটিকে কখনো সামনে দেখা যায় না। দর্শকদের মনে দীর্ঘদিনের কৌতূহল, পর্দার আড়ালে থেকে কে এই নির্দেশ দেন? আসলে বিগ বসের কণ্ঠ একজন নন, দুজন। তাঁরা হলেন অতুল কাপুর এবং বিজয় বিক্রম।

গম্ভীর কণ্ঠে বিগ বসের নির্দেশগুলো দেন অতুল কাপুর। অন্যদিকে, কোন পর্বে কী ঘটল বা কোনো ঘটনার বিবরণ শোনান বিজয় বিক্রম। পর্দার সামনে না এলেও শোয়ের চরিত্র তৈরিতে তাঁদের কণ্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই কাজের জন্য তাঁরা কত টাকা পান, তা নিয়েও দর্শকদের আগ্রহ কম নয়। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, প্রতি সিজনে কণ্ঠ দেওয়ার জন্য প্রায় ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক পান অতুল কাপুর। তবে বিজয় বিক্রমের পারিশ্রমিক তাঁর তুলনায় কিছুটা কম। রিপোর্ট বলছে, প্রতি সিজনে তিনি ১০ থেকে ২০ লক্ষ টাকা পেয়ে থাকেন। আড়ালে থেকেই বিগ বসের চেনা কণ্ঠ হয়ে উঠেছেন এই দুই শিল্পী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *