বিয়ে ও উৎসবের আগে সোনার বাজারে বিরাট ধস! হুড়মুড়িয়ে কমল দাম, মধ্যবিত্তের মুখে চওড়া হাসি

সোনার বাজারে বড় পতনের খবর। বিয়ের মরশুম এবং উৎসবের আবহে হুড়মুড়িয়ে কমে গেল সোনা ও রূপোর দাম। এক ধাক্কায় প্রতি ১০ গ্রামে দাম কমে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্ত ক্রেতারা। গত কয়েক দিন ধরেই বাজারে সোনার দামের ওঠানামা চলছিল, তবে আজকের পতনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মনে। সোনা কেনার পরিকল্পনা যাঁরা করছেন, তাঁদের জন্য বর্তমান বাজারদর বেশ অনুকূল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দামে এই পরিবর্তনের ফলে বড় শহরগুলিতে হলুদ ধাতুর চাহিদা ফের বাড়তে শুরু করেছে। একনজরে দেখে নেওয়া যাক, আজ বুধবার, ১৮ নভেম্বর দেশের প্রধান শহরগুলিতে ২২ ও ২৪ ক্যারাট সোনার দর কেমন রয়েছে:
-
কলকাতা: ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,২২,১৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১,৩৩,২৬০ টাকা।
-
দিল্লি: ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,২২,৩০০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১,৩৩,৪১০ টাকা।
-
মুম্বই: ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,২২,১৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১,৩৩,২৬০ টাকা।
-
চেন্নাই: ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,২২,১৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১,৩৩,২৬০ টাকা।
-
বেঙ্গালুরু: ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,২২,১৫0 টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১,৩৩,২৬০ টাকা।
-
হায়দরাবাদ: ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,২২,১৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১,৩৩,২৬০ টাকা।
-
আহমেদাবাদ: ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,২২,২০০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১,৩৩,৩১০ টাকা।
-
পুনে: ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,২২,১৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১,৩৩,২৬0 টাকা।
-
জয়পুর: ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,২২,৩০০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১,৩৩,৪১০ টাকা।
-
লখনউ: ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,২২,৩০০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১,৩৩,৪১০ টাকা।
-
গুরুগ্রাম: ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,২২,৩০০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১,৩৩,৪১০ টাকা।
-
ভুবনেশ্বর: ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,২২,১৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১,৩৩,২৬০ টাকা।
-
পাটনা: ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,২২,২০০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১,৩৩,৩১০ টাকা।
বিশেষজ্ঞদের পরামর্শ, বিয়ের মরশুমের আগে এই মূল্যপতন গহনা ক্রেতাদের জন্য একটি দারুণ সুযোগ হতে পারে। তবে গহনা কেনার আগে জিএসটি এবং মেকিং চার্জ যুক্ত করে সঠিক হিসাব বুঝে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।