নবান্ন থেকে বড় ঘোষণা! বাংলার আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন কারা? জানুন বিস্তারিত
November 13, 2026

পশ্চিমবঙ্গ আবাস যোজনা (Paschim Banga Awas) প্রকল্পে রাজ্যের উপভোক্তাদের জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের আরও ৭ লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা প্রদান করা হবে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার নবান্ন সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।
উল্লেখ্য, রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই রাজ্যের ১০ লক্ষ ২০ হাজারেরও বেশি উপভোক্তাকে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এবার তালিকায় থাকা বাকি ৭ লক্ষ উপভোক্তার কাছেও এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।