“চলন্ত ট্রেন থেকে সোজা লাইনে পতন!”-দুই যাত্রীর হাতাহাতির ভিডিয়ো ভাইরাল

দরজায় দাঁড়ানো নিয়ে সামান্য বচসা, আর তার জেরেই চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যাওয়ার এক লোমহর্ষক ঘটনা ঘটল মুম্বইয়ের লোকাল ট্রেনে। শুক্রবার (৬ নভেম্বর) রাতের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তবে শেষ পর্যন্ত অলৌকিকভাবে ওই যাত্রী প্রাণে বেঁচে গিয়েছেন বলে জানা গিয়েছে।
রেল সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ মুম্বইয়ের চার্চগেট থেকে ভিরারগামী একটি দ্রুতগতির লোকাল ট্রেন ছুটছিল। সেই সময় ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে দুই যাত্রীর মধ্যে প্রথমে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যে সেই বচসা হাতাহাতি ও শারীরিক সংঘাতে রূপ নেয়।
সামনে আসা একটি ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, দুই যাত্রী একে অপরকে লক্ষ্য করে এলোপাথাড়ি ঘুষি চালাচ্ছেন। সেই সময় প্রতিপক্ষের একটি আঘাত থেকে বাঁচতে এক যাত্রী হঠাৎ একটু পেছনে সরে যান। আর ঠিক তখনই ভারসাম্য হারিয়ে তিনি চলন্ত ট্রেন থেকে সোজা নিচে ছিটকে পড়েন।
Fight on Churchgate-Virar Fast Local Turns Dangerous — Commuter Falls Onto #Mumbai Central Platform Over Standing Space
Safety concerns aboard Mumbai’s suburban rail network have come to the fore once again after a dramatic altercation broke out inside a moving fast local train on Friday night, resulting in a commuter falling onto a station platform. The incident occurred at approximately 10:30 PM aboard a Virar-bound fast local train originating from Churchgate. According to witnesses, a heated verbal argument broke out between two commuters while traveling between Grant Road and Mumbai Central stations over standing space near the crowded doorway of the compartment. The disagreement quickly escalated into a violent physical scuffle. As the train approached Mumbai Central station, the assault intensified, causing one of the involved passengers to lose his balance and fall out of the doorway onto the platform. Major tragedy was averted as the train was moving at a low speed while pulling into the station. The fallen passenger reportedly escaped severe injuries.
— Siraj Noorani (@sirajnoorani) November 7, 2026
জানা গিয়েছে, মুম্বই সেন্ট্রাল স্টেশনের কাছাকাছি এলাকায় রেললাইনের ওপর গিয়ে পড়েন ওই যাত্রী। তবে সৌভাগ্যের বিষয় হলো, সেই মুহূর্তে ট্রেনটির গতি কিছুটা ধীর ছিল। ট্রেন স্লো থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং ওই যাত্রী অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। ব্যস্ত লোকাল ট্রেনের দরজায় দাঁড়িয়ে এই ধরনের অসাবধানতা ও হাতাহাতির দৃশ্য ঘিরে এখন নেটপাড়ায় নানা মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা।