তেজস ২ ও AMCA স্টিলথ ফাইটার ওড়াবে কারা? বায়ুসেনার পাইলটদের জন্য আসছে সুপারসনিক ট্রেইনার জেটের মেগা ডিল!

ভারতীয় বায়ুসেনা (IAF) নিজেদের পাইলটদের প্রশিক্ষণ ও যুদ্ধক্ষমতা আরও কয়েক গুণ বাড়িয়ে তুলতে এক বিরাট পদক্ষেপ গ্রহণ করেছে। আকাশসীমায় নতুন প্রজন্মের ফাইটার জেট ওড়ানোর জন্য প্রস্তুত করতে নতুন ‘Stage-III’ এডভোন্সড জেট ট্রেইনার (AJT) যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, সম্প্রতি এই সংক্রান্ত ‘রিকোয়েস্ট ফর ইনফরমেশন’ (RFI) জারি করা হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নতুন জেটগুলি বায়ুসেনার বর্তমান ‘Hawk 132’ স্কোয়াড্রনের বিকল্প হিসেবে আসছে না, বরং বর্তমান বহরের সঙ্গে বাড়তি শক্তি ও সক্ষমতা হিসেবে যুক্ত করা হবে।

টেন্ডারের সময়সীমা ও বিদেশি-দেশি সংস্থার লড়াই
প্রতিরক্ষা সংক্রান্ত তথ্যানুযায়ী, ইচ্ছুক বিমান প্রস্তুতকারী সংস্থাগুলিকে ২০২৬ সালের নভেম্বর মাসের মধ্যে তাদের প্রাথমিক প্রস্তাব বা বিড জমা দিতে হবে। চুক্তি চূড়ান্ত হওয়ার পর পরবর্তী ৬০ মাসের মধ্যে বিমানগুলির ডেলিভারি বা সরবরাহ শুরু করতে হবে। অন্যদিকে, আনুষ্ঠানিকভাবে ‘রিকোয়েস্ট ফর প্রপোজাল’ (RFP) ২০২৭ সালের ডিসেম্বর মাসে জারি করা হতে পারে।

এই মেগা প্রতিযোগিতায় ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (HAL) বড় দাবিদার হিসেবে নামছে। এইচএএল তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন ‘HLFT-42’ এডভোন্সড জেট ট্রেইনারকে সামনে রেখে লড়াইয়ে নামবে। প্রায় ১৬.৫ টন ওজনের এই শক্তিশালী জেটটির ডিজাইন মূলত ভারতের স্বদেশী তেজস (Tejas) যুদ্ধবিমানের প্রযুক্তি দ্বারা অনুপ্রাণিত। Aero India 2027 মেলায় এর স্কেল মডেল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করার পরিকল্পনা রয়েছে এইচএএল-এর।

ভারত বনাম বিশ্ব: দৌড়ে আমেরিকা, ইতালি ও রাশিয়া
ভারতের দেশীয় HLFT-42 ছাড়াও একাধিক বৈশ্বিক প্রতিরক্ষা জায়ান্ট এই আন্তর্জাতিক দৌড়ে অংশ নিতে চলেছে:

ইতালি: লিওনার্দো (Leonardo) সংস্থা তাদের বিশ্বখ্যাত ‘M-346’ ট্রেইনার বিমান পেশ করতে পারে, যা ইতিপূর্বে ইটালি, সিঙ্গাপুর, ইসরায়েল, পোল্যান্ড, কাতার ও গ্রিসের বায়ুসেনায় সফলভাবে ব্যবহৃত হচ্ছে।

দক্ষিণ কোরিয়া: কোরিয়া এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ তাদের শক্তিশালী ‘T-50’ জেট নিয়ে আসতে পারে।

আমেরিকা: মার্কিন বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িং তাদের ‘T-7A’ এডভোন্সড ট্রেইনার অফার করতে পারে।

রাশিয়া: রাশিয়ার পক্ষ থেকে পরীক্ষিত ‘Yak-130’ যুদ্ধবিমান পেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে।

কেন জরুরি হয়ে পড়ল এই নতুন ট্রেইনার বিমান?
আসলে, ভারতের ভবিষ্যৎ বিমান যুদ্ধের নকশা দ্রুত পরিবর্তিত হচ্ছে। ভারতীয় বায়ুসেনা খুব শীঘ্রই তেজস মার্ক-২ (Tejas Mk-2) এবং পঞ্চম প্রজন্মের অত্য়াধুনিক স্টিলথ ফাইটার ‘AMCA’ (Advanced Medium Combat Aircraft) নিজেদের বহরে অন্তর্ভুক্ত করতে চলেছে।

এই আধুনিক যুদ্ধবিমানগুলির কোনো টু-সিটার বা দ্বিসিট বিশিষ্ট আলাদা ট্রেইনার ভ্যারিয়েন্ট থাকবে না। ফলে, সরাসরি এই বিধ্বংসী স্টিলথ জেটে বসার আগে পাইলটদের চূড়ান্ত স্তরের ও উচ্চগতির ট্রেনিং দেওয়ার জন্য একটি অত্যন্ত আধুনিক Stage-III জেট ট্রেইনারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

নতুন এই ট্রেইনার বিমান বায়ুসেনায় যুক্ত হলে ভারতীয় পাইলটরা আধুনিকতম আকাশযুদ্ধের প্রযুক্তি এবং জটিল এয়ার স্ট্রাইকের কৌশলে আরও দক্ষ হয়ে উঠবেন, যা সামগ্রিকভাবে ভারতের সামরিক ও আকাশ প্রতিরক্ষা শক্তিকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *