এলো WPL 2027-এর মেগা শিডিউল! কোন দিন কার খেলা? জেনে নিন টুর্নামেন্টের আদ্যোপান্ত!

ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL 2027) পঞ্চম সংস্করণের পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। আগামী বছরের শুরুতেই অর্থাৎ ১৪ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত আয়োজিত হবে মহিলাদের এই মারকাটারি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এবারের আসর বসছে দেশের দুটি প্রধান শহর—ভদোদরা এবং মুম্বইয়ে। টুর্নামেন্টের কোড অনুযায়ী উভয় ভেন্যুতেই মোট ১১টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
কোথায় ও কখন শুরু হচ্ছে ডব্লিউপিএল?
আসন্ন ডব্লিউপিএল-এর নতুন মরশুমের পর্দা উঠছে ১৪ জানুয়ারি ভদোদরায়। উদ্বোধনী ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স (MI)-এর। ভদোদরা লেগ চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। এরপর টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি স্থানান্তরিত হবে মুম্বইয়ে। ২৬ জানুয়ারি থেকে মুম্বইয়ের ঐতিহাসিক ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া (CCI)-র ব্র্যাবোর্ন স্টেডিয়ামে শুরু হবে পরবর্তী পর্বের লড়াই। লিগ পর্বের ম্যাচগুলি চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
এিমিনেটর ও ফাইনালের দিনক্ষণ
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা দল সরাসরি ফাইনালের টিকিট পাবে। অন্যদিকে, পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নক-আউট বা এলিমিনেটর ম্যাচ। আর সমস্ত রোমাঞ্চের অবসান ঘটিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৭-এর মেগা ফাইনাল। বিসিসিআই-এর ঘোষণা অনুযায়ী, প্রতিযোগিতার সমস্ত ২২টি ম্যাচই ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিট থেকে শুরু হবে।
এক নজরে WPL 2027-এর সম্পূর্ণ সূচি:
-
১৪ জানুয়ারি: আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ভদোদরা)
-
১৫ জানুয়ারি: গুজরাট জায়ান্টস বনাম ইউপি ওয়ারিয়র্স (ভদোদরা)
-
১৬ জানুয়ারি: দিল্লি ক্যাপিটালস বনাম আরসিবি (ভদোদরা)
-
১৭ জানুয়ারি: ইউপি ওয়ারিয়র্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ভদোদরা)
-
১৮ জানুয়ারি: গুজরাট জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস (ভদোদরা)
-
১৯ জানুয়ারি: আরসিবি বনাম ইউপি ওয়ারিয়র্স (ভদোদরা)
-
২০ জানুয়ারি: গুজরাট জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ভদোদরা)
-
২১ জানুয়ারি: ইউপি ওয়ারিয়র্স বনাম দিল্লি ক্যাপিটালস (ভদোদরা)
-
২২ জানুয়ারি: গুজরাট জায়ান্টস বনাম আরসিবি (ভদোদরা)
-
২৩ জানুয়ারি: দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ভদোদরা)
-
২৪ জানুয়ারি: ইউপি ওয়ারিয়র্স বনাম গুজরাট জায়ান্টস (ভদোদরা)
-
২৬ জানুয়ারি: মুম্বই ইন্ডিয়ান্স বনাম আরসিবি (মুম্বই-সিসিআই)
-
২৭ জানুয়ারি: দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট জায়ান্টস (মুম্বই-সিসিআই)
-
২৮ জানুয়ারি: মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্স (মুম্বই-সিসিআই)
-
২৯ জানুয়ারি: আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস (মুম্বই-সিসিআই)
-
৩০ জানুয়ারি: মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টস (মুম্বই-সিসিআই)
-
৩১ জানুয়ারি: ইউপি ওয়ারিয়র্স বনাম আরসিবি (মুম্বই-সিসিআই)
-
১ ফেব্রুয়ারি: মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস (মুম্বই-সিসিআই)
-
২ ফেব্রুয়ারি: আরসিবি বনাম গুজরাট জায়ান্টস (মুম্বই-সিসিআই)
-
৩ ফেব্রুয়ারি: দিল্লি ক্যাপিটালস বনাম ইউপি ওয়ারিয়র্স (মুম্বই-সিসিআই)
-
৫ ফেব্রুয়ারি: এলিমিনেটর ম্যাচ (মুম্বই-সিসিআই)
-
৭ ফেব্রুয়ারি: মেগা ফাইনাল (মুম্বই-সিসিআই)
মহিলা ক্রিকেটের জনপ্রিয় এই টুর্নামেন্টের সূচি প্রকাশ্যে আসার পর থেকেই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে।