দূষণে বিষাচ্ছ বাতাস, ভুগছে শিশুরা! দীপাবলিতে আতশবাজি পোড়ানো নিয়ে সোচ্চার সোনি রাজদান

দীপাবলি কাটার পরেই বাজি পোড়ানো ও বায়ুদূষণ নিয়ে বলিউড জুড়ে শুরু হয়েছে জোর বিতর্ক। সম্প্রতি অভিনেত্রী দিয়া মির্জার একটি ভিডিও ঘিরে বিতর্ক চলাকালীনই এবার এই ইস্যুতে প্রকাশ্যে মুখ খুললেন বলিউড তারকা আলিয়া ভাটের মা তথা প্রবীণ অভিনেত্রী সোনি রাজদান (Soni Razdan)। সোশ্যাল মিডিয়ায় নিজের স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত সোনি সাফ জানিয়ে দিয়েছেন, দিওয়ালিতে বাজি না পোড়ালে আদতে কোনো ক্ষতি নেই, বরং এর চূড়ান্ত মাসুল গুণতে হচ্ছে নিষ্পাপ শিশুদের।

নিজের পোস্টে বাজি পোড়ানোর কড়া সমালোচনা করে সোনি রাজদান লিখেছেন, পরিবেশের অপূরণীয় ক্ষতির পাশাপাশি বাতাসে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়া ছোট ছোট শিশুদের স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।

কী বলেছেন সোনি রাজদান?

অভিনেত্রীর মতে, পরিবেশ এবং কচি-কাঁচাদের স্বাস্থ্যের কথা চিন্তা না করে এভাবে আনন্দ উৎসব পালন করা কেবল ব্যক্তির স্বাস্থ্যের জন্যই নয়, পুরো দেশের ভবিষ্যতের জন্যও অত্যন্ত ক্ষতিকর। পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে তিনি দেশবাসীর কাছে আবেদন জানান, উৎসবের আনন্দ যেন প্রকৃতি ও মানুষের ক্ষতি না করে দায়িত্বশীলভাবে উদযাপন করা হয়।

দিওয়ালি পরবর্তী সময়ে মাত্রাতিরিক্ত ধোঁয়াশা ও দূষণের কবলে পড়ে একাধিক শহরের আবহাওয়া আশঙ্কাজনক হয়ে উঠেছে। এমন আবহে সোনি রাজদানের এই কড়া বার্তা ও প্রকাশ্য বক্তব্য নেটিজেনদের মধ্যে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *