আর অফিসে দৌড়াতে হবে না, মেসেজ পাঠালেই অ্যাকাউন্টে কত টাকা দেখাবে হোয়াটসঅ্যাপ! EPFO-র যুগান্তকারী পদক্ষেপ

সরকারি বা বেসরকারি খাতের বেতনভুক কর্মীদের জন্য নভেম্বরের শুরুতেই এক দুর্দান্ত উপহার নিয়ে এলো কর্মচারী ভ্যবিষ্য তহবিল সংগঠন বা ইপিএফও (EPFO)। প্রভিডেন্ট ফান্ড (PF) সংক্রান্ত খুটিনাটি তথ্য জানতে বা ব্যালেন্স দেখতে আর কাজের সময় নষ্ট করে অফিসে ছুটতে হবে না। এমনকি EPFO-র মেম্বার পোর্টালে লগইন করারও কোনো ঝামেলা থাকবে না! আপনার স্মার্টফোনে শুধু ‘হোয়াটসঅ্যাপ’ থাকলেই এবার হাতের মুঠোয় চলে আসবে সমস্ত পরিষেবা।
গত রবিবার কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য আনুষ্ঠানিকভাবে EPFO-র এই আধুনিক হোয়াটসঅ্যাপ পরিষেবাটির সূচনা করেন।
💡 হোয়াটসঅ্যাপে ঠিক কী কী সুবিধাসমূহ পাওয়া যাবে?
ইপিএফও-র এই অভিনব চ্যাটবট পরিষেবার মাধ্যমে সদস্যরা ঘরে বসেই যে সুবিধাগুলি পাবেন:
-
পিএফ ব্যালেন্স চেক: মুহূর্তে অ্যাকাউন্টে জমাকৃত টাকার মোট পরিমাণ জানা যাবে।
-
মিনি স্টেটমেন্ট: পিএফ অ্যাকাউন্টের শেষ ৫টি লেনদেনের বিস্তারিত তথ্য মিলবে।
-
পাসবুক ডাউনলোড: কোনো পোর্টালে পাসওয়ার্ড দিয়ে লগইন না করেই পিএফ পাসবুক ডাউনলোড করা যাবে।
-
বহুভাষিক সাপোর্ট: নিজের পছন্দের ভাষায় চ্যাটবটের সঙ্গে কথা বলার সুবিধা রয়েছে।
📲 কীভাবে শুরু করবেন এই সার্ভিস? (ধাপভিত্তিক নির্দেশিকা)
প্রথম ধাপ: নম্বর সেভ করা ১. আপনার মোবাইলের ফোনবুক খুলুন। ২. নাম হিসেবে লিখুন ‘EPFO WhatsApp Services’। ৩. অফিশিয়াল মোবাইল নম্বর +91 8796441800 টাইপ করে কনট্যাক্টটি সেভ করুন। (আপনি চাইলে নম্বর সেভ না করে সরাসরি কিউআর কোড স্ক্যান করেও হোয়াটসঅ্যাপ চ্যাট শুরু করতে পারেন)।
দ্বিতীয় ধাপ: পরিষেবার ব্যবহার ১. হোয়াটসঅ্যাপ খুলে সেভ করা নম্বরটিতে ‘Hi’ লিখে পাঠান। ২. মেসেজ পাঠালেই চ্যাটবট আপনাকে পছন্দের ভাষা (Language) বেছে নেওয়ার বিকল্প দেবে। ৩. ভাষা সিলেক্ট করার পর স্ক্রিনে পিএফ সংক্রান্ত সমস্ত পরিষেবার একটি মেনু ফুটে উঠবে। ৪. মেনু থেকে আপনার প্রয়োজনীয় সার্ভিসটি (যেমন: ব্যালেন্স চেক বা পাসবুক ডাউনলোড) বেছে নিন।
তৃতীয় ধাপ: ওটিপি (OTP) যাচাইকরণ ১. সার্ভিস সিলেক্ট করার পর আপনার নিরাপত্তা ও পরিচয় সুনিশ্চিত করতে চ্যাটবট নির্দেশ পাঠাবে। ২. মনে রাখবেন, পরিষেবাটি পেতে হলে আপনার UAN (Universal Account Number)-এর সঙ্গে যুক্ত রেজিস্টার্ড মোবাইল নম্বরটিই ব্যবহার করতে হবে। ৩. আপনার ফোনে আসা ওটিপি (OTP) নম্বরটি চ্যাটে সঠিক স্থানে লিখুন। ৪. ওটিপি ভেরিফাই হতেই স্ক্রিনে ফুটে উঠবে আপনার পিএফ অ্যাকাউন্টের সমস্ত আপডেট ও কাঙ্ক্ষিত তথ্য!