‘সরকার পাল্টালে কেউ বাঁচাবে না!’ অফিসারদের সরাসরি হুমকি অভিষেকের? চরম হুলস্থুল রাজ্য রাজনীতিতে

রাজ্য রাজনীতিতে নতুন করে চড়ল পারদ। বিরোধীদের প্রভাবে কাজ করা আধিকারিকদের বিরুদ্ধে এবার সোজা সুর চড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ইশারায় বা কথামতো যেসব পুলিশ ও প্রশাসনিক আধিকারিক কাজ করছেন, তাঁদের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দাগলেন তিনি।

কী বললেন অভিষেক? একটি জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে অত্যন্ত কঠোর ভাষায় অভিষেক বলেন, “যারা ভাবছে শুভেন্দু অঙ্গুলিহেলনে কাজ করব, আমি দেশের ও রাজ্যের প্রত্যেকটা অফিসারকে ওয়ার্নিং দিচ্ছি— সরকার পাল্টালে কিন্তু কেউ বাঁচাবে না।”

তীব্র প্রতিক্রিয়া প্রশাসনিক ও রাজনৈতিক অলিন্দে অভিষেকের এই মন্তব্য সামনে আসার পর থেকেই রাজ্য রাজনীতিতে চরম তোলপাড় শুরু হয়েছে। প্রশাসনিক অলিন্দে যেমন এর জেরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তেমনই বিরোধীরাও একে আধিকারিকদের ভয় দেখানোর চেষ্টা বলে পাল্টা তোপ দেগেছেন। তবে তৃণমূল শিবিরের দাবি, নিরপেক্ষভাবে কাজ না করে যারা নির্দিষ্ট কোনো রাজনৈতিক নেতার আদেশে প্রভাব খাটাচ্ছেন, তাঁদের প্রতিই এই বার্তা দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *