দল থেকে তাড়ানোর কদিন বাদেই চমক! নিজের দল কিনে সরাসরি অধিনায়ক হলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন

ল্যাঙ্কাশায়ারের সঙ্গে দীর্ঘ আড়াই দশকের সম্পর্কে ইতি টানার পর ক্রিকেট বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিলেন জেমস অ্যান্ডারসন। কিংবদন্তি এই ফাস্ট বোলারের পেশাদার ক্যারিয়ার কি তবে শেষের পথে? ভক্তদের এই প্রশ্নের উত্তর দিলেন খোদ অ্যান্ডারসন নিজেই। দল থেকে বাদ পড়ার পর ক্ষোভ বা হতাশা নয়, বরং এক অভাবনীয় কায়দায় নিজের কামব্যাক ঘোষণা করলেন ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারী। ইতালির মাটিতে নতুন ফ্র্যাঞ্চাইজির দল কিনে এখন তিনি শুধু দলের সহ-মালিকই নন, সামলাবেন অধিনায়কের দায়িত্বও।

ইতালির লিগে নতুন ইনিংস

৪৪ বছর বয়সি অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন এবার ইতালিতে তাঁর ক্রিকেট ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতালিয়া টি১০ লিগের নতুন ফ্র্যাঞ্চাইজি দল ‘নাপোলি নাইটস’ (Napoli Knights)-এর সহ-মালিক এবং অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন তিনি। ল্যাঙ্কাশায়ার ক্লাবের সঙ্গে তাঁর দীর্ঘ ২৫ বছরের দীর্ঘ সম্পর্কের অবসানের মাত্র কয়েকদিনের মধ্যেই এই চমকপ্রদ ঘোষণা সামনে এল।

জানা গেছে, ‘নাপোলি নাইটস’ দলটি ব্রিটিশ ট্যালেন্ট ম্যানেজমেন্ট ও স্পোর্টস কনসাল্টিং এজেন্সি ‘অ্যাক্টিভেট স্পোর্ট অ্যান্ড লেজার’-এর অধীনে পরিচালিত হয়। এই এজেন্সির কর্ণধার অ্যান্ডারসনের দীর্ঘদিনের বন্ধু তথা সাবেক উইকেটরক্ষক লূক সাটন। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ল্যাঙ্কাশায়ারে একসঙ্গে খেলেছেন অ্যান্ডারসন ও সাটন। এমনকি অতীতে অ্যান্ডারসনের ম্যানেজার হিসেবেও সফল দায়িত্ব পালন করেছিলেন সাটন। পুরনো বন্ধুর হাত ধরেই এই আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে এক নতুন রূপ নিয়ে হাজির হচ্ছেন এই ইংলিশ পেসার।

কী বলছেন জেমস অ্যান্ডারসন?

নতুন এই ভূমিকা নিয়ে দারুণ উচ্ছ্বসিত জেমস অ্যান্ডারসন। নিজের প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন,

“ক্রিকেট আমার ক্যারিয়ারে আমাকে অনেক কিছু দিয়েছে। এখন সম্পূর্ণ ভিন্ন ও নতুন একটি আঙ্গিকে এই খেলার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগটি আমার জন্য অত্যন্ত রোমাঞ্চকর।”

বন্ধু লূক সাটনের সঙ্গে এই নতুন পথচলা নিয়ে অ্যান্ডারসন আরও যোগ করেন, “লূক এবং আমার মধ্যে দীর্ঘদিনের একটি গভীর বোঝাপড়া ও বন্ধন রয়েছে। তাই একসঙ্গে এই নতুন চ্যালেঞ্জটি গ্রহণ করা সত্যিই অত্যন্ত স্পেশাল কিছু।”

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে অ্যান্ডারসনের এই নতুন পরিচয়ে মাঠে নামার সিদ্ধান্ত ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন উন্মাদনা তৈরি করেছে। ইতালিয়ান ক্রিকেটে কিংবদন্তি এই পেসার কতটা প্রভাব ফেলতে পারেন, এখন সেদিকেই নজর গোটা ক্রীড়াদুনিয়ার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *