চরম স্বাস্থ্যঝুঁকি! ভারতের নামজাদা এই বিস্কুটের বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ করল প্রতিবেশী দেশ

ভারতের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড প্রিয়াগোল্ড বিস্কুটের (Priyagold Biscuits) ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা জারি করল প্রতিবেশী রাষ্ট্র নেপাল। প্রস্তুতকারক সংস্থা ‘সূর্য ফুড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড’-এর তৈরি এই বিস্কুটের মান অত্যন্ত নিম্নমানের হওয়ার পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা থেকেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নেপালের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ।

বাজার থেকে সমস্ত বিস্কুট তুলে নেওয়ার নির্দেশ

সোমবার নেপালের ‘ডিপার্টমেন্ট অফ ফুড টেকনোলজি অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল’ (DFTQC) একটি কড়া বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা যেন এই বিস্কুট কেনাবেচা বা আমদানি না করেন। ডিএফটিকিউসি-র ডিরেক্টর জেনারেল সঞ্জীব কুমার কর্ণের নেতৃত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। অনুমোদিত আমদানিকারক ও খাদ্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে, বাজারে মজুত থাকা প্রিয়াগোল্ড বিস্কুটের সমস্ত স্টকে অবিলম্বে টান দিয়ে তা তুলে নিতে হবে।

গবাদি পশুর খাবারের ভুসি ব্যবহারের গুরুতর অভিযোগ!

ভারতের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া’ (FSSAI) প্রিয়াগোল্ডের প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার পরই নেপাল সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করে।

এফএসএসএআই সূত্রের বিস্ফোরক তথ্য অনুযায়ী, কারখানা পরিদর্শনের সময় দেখা যায়— বিস্কুট তৈরিতে গবাদি পশুর খাবারের ভুসি ব্যবহার করা হচ্ছিল! পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও পরিচ্ছন্নতার ক্ষেত্রেও একাধিক গুরুতর গাফিলতি চোখে পড়ে আধিকারিকদের। এর পর পরই ভারতে ওই কোম্পানির লাইসেন্স স্থগিত বা বাতিল করা হয়। ভারতীয় নিয়ন্ত্রক সংস্থার এই চরম পদক্ষেপকে ভিত্তি করেই এবার নেপালও তাদের দেশে এই বিস্কুটের আমদানি, বিক্রি ও বিতরণ পুরোপুরি বন্ধ করে দিল।

Pratik Saha
  • Pratik Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *