পুজোর আগেই অ্যাকাউন্টে ৩০০০ টাকা! ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা পাওয়ার সম্ভাব্য তারিখ জেনে নিন

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তায় একের পর এক নতুন সামাজিক প্রকল্প ও ভাতা চালু করেছে। কন্যারত্ন, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতার পাশাপাশি বর্তমানে রাজ্য জুড়ে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে ‘অন্নপূর্ণা যোজনা’। পূর্বে প্রচলিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জায়গায় এই অন্নপূর্ণা যোজনার অধীনে যোগ্য মহিলারা প্রতি মাসে পাচ্ছেন ৩ হাজার টাকা করে।

১ কোটি ৫৮ লক্ষের বেশি সুফলভোগী:
চলতি বছরের জুন মাস থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে গত সেপ্টেম্বর মাসে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলা এই সুবিধা পেয়েছেন।

কবে পাওয়া গিয়েছিল আগের কিস্তি?
সাধারণত প্রতি মাসের মাঝামাঝি সময়েই অন্নপূর্ণা যোজনার টাকা সুফলভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। তবে গত সেপ্টেম্বর মাসে ১৭ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ‘অন্নপূর্ণা দিবস’ পালন উপলক্ষে সেদিনই প্রদান করা হয়েছিল সেপ্টেম্বর মাসের কিস্তি।

অক্টোবর মাসের টাকা কবে মিলবে?
সেপ্টেম্বরের পর এবার অক্টোবর মাসের কিস্তি পাওয়ার অপেক্ষায় রয়েছেন কোটি কোটি মহিলা। সাধারণত মাসের ১৫ তারিখ থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও, চলতি অক্টোবরের ১৫ তারিখ পড়েছে দুর্গাপূজার পঞ্চমী। ফলে পুজো শুরু হওয়ার আগেই মহালয়ার পর অর্থাৎ ১২ থেকে ১৪ অক্টোবরের মধ্যে সুফলভোগীদের অ্যাকাউন্টে অক্টোবরের ৩ হাজার টাকা ঢুকে যেতে পারে বলে জোর গুঞ্জন শুরু হয়েছে। যদিও সরকারের তরফে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো অফিসিয়াল তারিখ ঘোষণা করা হয়নি, তবে পুজোর আবহেই টাকা মেলার জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *