একজিমার সমস্যা সত্ত্বেও মেকআপ করতে চান? মারাত্মক বিপদ থেকে বাঁচতে ভুলেও করবেন না এই ৫টি কাজ!

বিশেষ কোনো অনুষ্ঠান বা উৎসবে মেকআপ করতে কে না ভালোবাসে! কিন্তু সমস্যা বাঁধে তখন, যখন ত্বকে হানা দেয় একজিমা। চুলকানি, লালচে ভাব কিংবা চামড়া ওঠার মতো সমস্যায় আক্রান্ত ত্বকে প্রসাধনী ব্যবহার করা সত্যিই ঝুঁকিপূর্ণ। তবে বিশেষজ্ঞরা বলছেন, সঠিক নিয়ম ও সতর্কতা মেনে চললে একজিমা আক্রান্ত ত্বকেও নিরাপদে মেকআপ করা সম্ভব।
কিন্তু অসাবধানতাবশত ভুল পণ্য বেছে নিলে হিতে বিপরীত হতে পারে! একজিমার মতো সংবেদনশীল ত্বকে সাজগোজের আগে কোন ভুলগুলো একদম এড়িয়ে চলবেন এবং কীভাবে যত্ন নেবেন, জেনে নিন বিস্তারিত।
১. কেনাকাটার সময় এই কথাগুলি মাথায় রাখুন
-
হাইপোঅ্যালার্জেনিক পণ্য: যেকোনো প্রসাধনী কেনার আগে লেবেলে ‘Hypoallergenic’ বা ‘Suitable for Sensitive Skin’ লেখা আছে কিনা দেখে নিন। এতে অ্যালার্জির প্রতিক্রিয়া হওয়ার ঝুঁকি অনেক কম থাকে।
-
জেল প্রডাক্টকে বলুন ‘না’: জেল-বেসড মেকআপ বা স্কিনকেয়ারে প্রায়শই অ্যালকোহল থাকে, যা একজিমা আক্রান্ত ত্বককে আরও শুষ্ক ও রুক্ষ করে তোলে। এর বদলে ক্রিম (Cream) বা মুস (Mousse) ফর্মুলার প্রডাক্ট ব্যবহার করা অনেক বেশি নিরাপদ।
২. উপাদান নির্বাচনে সাবধান!
-
উপকারী উপাদান: প্রসাধনী বা ময়েশ্চারাইজারে হায়ালুরোনিক অ্যাসিড (Hyaluronic Acid), গ্লিসারিন, সেরামাইডস (Ceramides) এবং নিয়াসিনামাইড (Niacinamide) থাকলে তা ত্বকে আর্দ্রতা জোগাতে সাহায্য করে।
-
বর্জনীয় উপাদান: অতিরিক্ত সুগন্ধিযুক্ত (Fragrance) মেকআপ, এসেনশিয়াল অয়েল, প্রিজারভেটিভ (যেমন—প্যারাবেন, বেনজাইল অ্যালকোহল, ফরমালডিহাইড) এবং কেমিক্যাল সানস্ক্রিন একজিমার সমস্যা বহুগুণ বাড়িয়ে দেয়। এর বদলে মিনারেল-বেসড (Mineral-based) সানস্ক্রিন ব্যবহার করুন।
৩. মেকআপের আগে ত্বক প্রস্তুত করার সঠিক উপায়
১. প্রথমেই জেন্টল ও একজিমা-বান্ধব মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। ২. ময়েশ্চারাইজার লাগিয়ে ত্বকের ওপর একটি সুরক্ষিত আস্তরণ বা ‘ব্যারিয়ার’ তৈরি করুন। ৩. ফাউন্ডেশন লাগানোর আগে অবশ্যই প্রাইমার (Primer) ব্যবহার করুন। এটি মেকআপের ক্ষতিকর কণাগুলোকে সরাসরি ত্বকের সংস্পর্শে আসতে দেয় না। ৪. মেকআপ ব্লেন্ড করার জন্য সবসময় নরম স্পঞ্জ বা সফট ব্রাশ ব্যবহার করুন।
┌───────────────────────────────────────