আবার বাড়ছে মোবাইল রিচার্জের দাম? গ্রাহকদের চিন্তার মাঝেই এবার মুখ খুলল TRAI!

বিগত কয়েক বছরে মোবাইল রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দাম একলাফে অনেকটা বৃদ্ধি পাওয়ায় চিন্তায় সাধারণ মানুষ। এর মধ্যেই সম্প্রতি নতুন করে দাম বাড়ার জল্পনা ছড়াতেই মাথায় হাত কোটি কোটি মোবাইল গ্রাহকের। বিভিন্ন আর্থিক বিশ্লেষক সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছিল, আগামী ৩-৪ মাসের মধ্যে জিও (Jio), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vi) তাদের মোবাইল ট্যারিফ ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। প্রতি গ্রাহক পিছু গড় আয় (ARPU) বাড়ানো এবং ফাইভ-জি (5G) নেটওয়ার্ক প্রসারের বিপুল খরচ তোলার জন্যই টেলিকম সংস্থাগুলি এই পথ বেছে নিচ্ছে বলে মনে করা হচ্ছে। এই জল্পনায় আরও ঘি ঢালে এয়ারটেল, যখন তারা ২৯৯ টাকার এন্ট্রি লেভেল প্ল্যান সহ বেশ কিছু জনপ্রিয় প্যাক বন্ধ করে দেয়। তবে বাজারে চলা এই জল্পনা ও আশঙ্কার মাঝেই এবার সরাসরি মুখ খুললেন টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)-র চেয়ারম্যান অনিল কুমার লাহোটি। কী বার্তা দিল TRAI?CNBC-TV18-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে TRAI চেয়ারম্যান স্পষ্ট জানিয়েছেন, টেলিকম বাজারে ট্যারিফ বর্তমানে ‘ফরবেয়ারেন্স রেজিম’ (Forbearance Regime)-এর অধীনে রয়েছে। অর্থাৎ, প্ল্যানের দাম কত হবে তা নির্ধারণ করার পূর্ণ স্বাধীনতা অয়েল ও টেলিকম অপারেটরদের হাতেই রয়েছে।১০-১৫% দাম বাড়লে নিয়ন্ত্রক সংস্থা TRAI নিজে থেকে হস্তক্ষেপ করবে কিনা—এই প্রশ্নের জবাবে অনিল কুমার লাহোটি সোজা জানান, কেবল অনুমান বা জল্পনার ওপর ভিত্তি করে সংস্থা কোনো আগাম পদক্ষেপ নিতে পারে না। তবে TRAI পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে এবং গ্রাহক স্বার্থ ক্ষুণ্ণ হলে প্রয়োজনমতো সিদ্ধান্ত নেবে। ভয়েস-অনলি ও ৩-দিনের নির্দেশে অনড় নিয়ন্ত্রক সংস্থা:একই সাথে তিনি মনে করিয়ে দেন, ভারতে টেলিকম ট্যারিফ এখনও বিশ্ববাজারের তুলনায় সবচেয়ে সাশ্রয়ী ও সস্তা। পাশাপাশি সাধারণ ও গ্রামীণ গ্রাহকদের স্বস্তি দিতে ‘ভয়েস-অনলি’ (Voice & SMS Only) প্ল্যানের নির্দেশে কড়া অবস্থান নিয়েছে TRAI। আগামী ৩০ দিনের মধ্যে দেশের সমস্ত টেলিকম অপারেটরকে তাদের ওয়েবসাইট ও অ্যাপে ‘TRAI-Mandated Packs’ নামে একটি পৃথক বিভাগ চালু করতে হবে, যেখানে সহজলভ্য ভয়েস ও এসএমএস প্ল্যান স্পষ্ট দেখা যাবে।