পুজোর আগেই ধামাকা অফার! হু হু করে কমল বিদেশি মদের দাম, কোন কোন ব্র্যান্ডে মিলবে ছাড়?

উৎসবের মরশুমে যখন প্রিমিয়াম মদের চাহিদা তুঙ্গে থাকে, ঠিক সেই সময়ই বাংলার বাজারে কমল একাধিক আমদানিকৃত স্কচ ও বিদেশি মদের দাম (Liquor Price)। ভারত ও ইংল্যান্ডের মধ্যে সদ্য কার্যকর হওয়া মুক্ত বাণিজ্য চুক্তির (FTA) প্রভাবেই এই দাম হ্রাসের ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের আরও কয়েকটি রাজ্যেও ইতিমধ্যে নতুন ও সংশোধিত দামে বিক্রি শুরু হয়েছে জনপ্রিয় সব ব্র্যান্ডের হুইস্কি।

কেন কমল বিদেশি মদের দাম?
বিদেশি মদের দাম কমার মূল কারণ হলো আমদানি শুল্কে বড়সড় ছাড়। গত ১৫ জুলাই থেকে কার্যকর হওয়া এফটিএ (FTA)-র আওতায় ব্রিটিশ হুইস্কির উপর আমদানি শুল্ক একলাফে ১৫০ শতাংশ থেকে কমিয়ে ৭৫ শতাংশ করা হয়েছে। শুধু তাই নয়, চুক্তির রূপরেখা অনুযায়ী আগামী এক দশকে এই শুল্ক আরও কমিয়ে ৪০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আমদানি শুল্ক কমার সেই ইতিবাচক প্রভাব এবার সরাসরি খুচরো বাজারে পড়তে শুরু করেছে। পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্র, রাজস্থান, গোয়া এবং উত্তরপ্রদেশে বেশ কিছু ব্র্যান্ডের নতুন দাম কার্যকর হয়েছে। বিশেষ করে বাংলায় ‘BIO’ বা ‘Bottled-in-Origin’ ক্যাটেগরিতে দাম হ্রাসের চিত্রটি সবচেয়ে স্পষ্ট। স্কটল্যান্ডে বোতলজাত হয়ে সরাসরি ভারতে আসা এই ধরনের স্কচের দাম গড়ে ৭ থেকে ১০ শতাংশ পর্যন্ত কমেছে বলে জানিয়েছে মদ ব্যবসায়ী সংগঠন।

কোন ব্র্যান্ডের দাম কত হলো?
জনি ওয়াকার ব্ল্যাক লেবেল (৭৫০ মিলি): আগের দাম প্রায় ৪,২৫০ টাকা, বর্তমানে কমে দাঁড়িয়েছে প্রায় ৩,৮০০ টাকা।

শিভাস রিগ্যাল (১২ বছর): ৩,২৭০ টাকা থেকে কমে হয়েছে প্রায় ৩,০০০ টাকা।

ব্যালেন্টাইন (১৫ বছর): ৩,১০০ টাকা থেকে কমে হয়েছে ২,৭৯০ টাকা।

সাধারণ ব্যালেন্টাইন: ২,০৪০ টাকা থেকে কমে হয়েছে প্রায় ১,৮৮০ টাকা।

গ্লেন্ডরিচ: ৪,২৫০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৩,৯১০ টাকায়।

J&B: ২,৩০০ টাকা থেকে কমে মাত্র ১,৭০০ টাকায় পাওয়া যাচ্ছে।

তবে আমদানি শুল্ক অর্ধেক হয়ে গেলেও ক্রেতারা সম্পূর্ণ সুফল পাচ্ছেন না বলে অভিযোগ। মদ বিক্রেতাদের সংগঠনের দাবি, কেন্দ্র ও রাজ্য সরকার এই সুযোগে আবগারি শুল্ক কিছুটা বাড়িয়ে দেওয়ায় শুল্ক হ্রাসের পুরো সুবিধা সাধারণ ক্রেতার পকেটে পৌঁছয়নি। তা না হলে মদের দাম আরও ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারত।

উৎসবের বাজারে প্রভাব
পশ্চিমবঙ্গে মদের সামগ্রিক বাজারের আর্থিক মূল্য প্রায় ৩৮,০০০ কোটি টাকা, যার মধ্যে একাই BIO স্কচের অংশ প্রায় ১,৫০০০ কোটি টাকা। পুজো বা উৎসবের মরশুমে বার, রেস্তোরাঁ ও খুচরো দোকানে এই প্রিমিয়াম মদের বিক্রি স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেড়ে যায়। ফলে দাম কিছুটা কমায় এই বাজারে বিক্রি আরও বাড়বে বলেই আশাবাদী ব্যবসায়ীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *