সত্যি কি বাবা হতে চলেছেন রাজকুমার রাও?

গত বছরের ৬ নভেম্বর জন্ম নিয়েছে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের প্রথম সন্তান রাহা কাপুর। তারপর থেকে বলিউডের আর কোনও সিনেমার তারকার প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে আসেনি। এবার মনে হয় বছরের প্রথম ‘সুসংবাদ’ দিতে চলেছেন রাজকুমার রাও এবং পত্রলেখা পাল। গত বছর বিয়ে করেছেন এই তারকা যুগল। অনেক বছরের প্রেম ছিল তাদের। তারপর চণ্ডীগড়ে সবার অলক্ষ্যে সাত পাকে বাঁধা পড়েন এই দুই তারকা দম্পতি। এবার তাদের ঘরেও আলো করে আসতে চলেছে ছোট্ট রাজকন্যা কিংবা রাজপুত্র। রাজকুমারের অভিনেত্রী স্ত্রীকে দেখে তেমনটাই অনুমান করেছেন নেটিজেন এবং পাপারাৎজিরা।

নিজেদের সম্পর্ক স্বীকার করেছিলেন বটে, কিন্তু কবে বিয়ে করছেন, কত তারিখে করছেন, আদৌ করছেন কি না, তা নিয়ে কোনওদিনও একবারের জন্যও মুখ খোলেননি রাজকুমার-পত্রলেখা। কেবল বিয়ের পর নিজ-নিজ ইনস্টাগ্রাম থেকে ছবি শেয়ার করেছিলেন। ফলে সন্তান জন্মের খবর যে তারা লুকিয়েই রাখবেন গোড়া থেকে, তা অনুমান করাই যায়। তবে এ ব্যাপারটা কিছুটা হলেও আন্দাজ করা যায়। যেমনটা এখন করা হচ্ছে।

২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। আমজনতার মতো তারকারাও সিনেমা হলে দেখতে যাচ্ছেন এই ছবি। রাজকুমার-পত্রলেখা ‘পাঠান’ দেখতে গিয়েছিলেন মুম্বাইয়ের একটি সিনেমা হলে। সেখানেই পত্রলেখার ঢিলেঢালা পোশাক দেখে অনেকের অনুমান, অভিনেত্রী অন্তঃসত্ত্বা, বাবা হতে চলেছেন রাজকুমার। যদিও এই নিয়ে একটি বাক্যও খরচ করেননি রাজকুমার কিংবা তার স্ত্রী। তাদের ব্যক্তিজীবন সম্পর্কেও হয়তো জানা যাবে, তবে ক্রমশ প্রকাশ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *