বৃষ্টিতে ভেস্তে গেল কোয়ার্টার ফাইনাল! এশিয়ান গেমসে শ্রেয়সদের সেমিফাইনালের মহারণ কবে ও কোথায় দেখবেন?

এশিয়ান গেমসের মতো এত বড় এবং গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতায় ক্রিকেটের মতো জনপ্রিয় খেলায় নকআউটের রোমাঞ্চ মাটি করে দিল বৃষ্টি। এর আগে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও আফগানিস্তানের। কিন্তু খারাপ আবহাওয়া, টানা বৃষ্টি এবং ভেজা মাঠের কারণে টস পর্যন্ত গড়ায়নি ম্যাচ। আম্পায়াররা বাধ্য হয়ে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেয় ভারত। এবার শিরোপার আরও এক ধাপ কাছাকাছি পৌঁছানোর পালা। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারতীয় দল এবার সেমিফাইনালের লড়াইয়ে নামতে চলেছে।
কাদের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত? এশিয়ান গেমসের এই হাইভোল্টেজ শেষ চারের লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
কোথায় ও কখন শুরু হবে ম্যাচ? ভারত ও শ্রীলঙ্কার মধ্যে এই গুরুত্বপূর্ণ সেমিফাইনাউ ম্যাচটি অনুষ্ঠিত হবে নিশিনে। ভারতীয় সময় অনুযায়ী সকাল ১০টা থেকে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
কোথায় এবং কীভাবে দেখবেন লাইভ? ক্রিকেটপ্রেমীরা যাতে ঘরের বসে সহজে ম্যাচটি উপভোগ করতে পারেন, তার সুব্যবস্থা রয়েছে:
-
মোবাইল ও ল্যাপটপ: পুরুষদের ক্রিকেটের এই সেমিফাইনাল ম্যাচটি সরাসরি লাইভ স্ট্রিম করা হবে সোনি লিভ (SonyLIV) অ্যাপ ও ওয়েবসাইটে।
-
টেলিভিশন: টিভিতে খেলা দেখতে হলে চোখ রাখতে হবে সোনি স্পোর্টস টেন ১ (Sony Sports Ten 1) চ্যানেলে। এছাড়া বিকল্প হিসেবে সোনি স্পোর্টস টেন ৩ (Sony Sports Ten 3) এবং সোনি স্পোর্টস টেন ৪ (Sony Sports Ten 4)-এও ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।
বৃষ্টির বাধা পেরিয়ে শ্রেয়স আইয়ারের দল ফাইনালে নিজেদের জায়গা পাকা করতে পারে কি না, এখন সেটাই দেখার অপেক্ষায় গোটা দেশের ক্রিকেট ভক্তরা।