অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় ঘোষণা! কারা পাবেন অক্টোবর মাসের ৩ হাজার টাকা? দেখুন তালিকা

দুর্গাপূজার ঠিক আগে রাজ্যের মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা সামনে এল। অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পেতে চলেছেন কারা, তা নিয়ে পরিষ্কার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই রাজ্যের ১ কোটি ৫৮ লক্ষ মহিলা এই আর্থিক সহায়তা পেয়েছেন। তবে যারা এখনও এই সুবিধা পাননি, তাদের নিয়েও নতুন তথ্য সামনে এসেছে। প্রশাসনিক কড়াকড়ির মধ্যেই এবার স্পষ্ট করা হল যোগ্য প্রাপকদের নাম।
আগের সরকার মহিলাদের জন্য মাসে ১৫00 টাকা করে ভাতা দিত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেই টাকার পরিমাণ বাড়িয়ে ৩ হাজার টাকা করেছে। তবে নিয়ম অনুযায়ী এখন কেবল যাচাই করা যোগ্য মহিলারাই এই ভাতার টাকা পাবেন।
চলতি মাসের তৃতীয় সপ্তাহেই রাজ্যের বহু মহিলা ৩ হাজার টাকা হাতে পেয়েছেন। সেপ্টেম্বর মাসের বিতরণের কাজ শেষ হওয়ার পর এবার অক্টোবর মাসের টাকা দেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। বর্ধমানের একটি জনসভা থেকে এই বিষয়ে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, শুধুমাত্র ওই জেলাতেই ১২ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে ১১ লক্ষ ৫৬ হাজারের বেশি আবেদন প্রাথমিকভাবে অনুমোদন পেয়েছে। এর মধ্যে ৯ লক্ষ ৫২ হাজার ৩৩১ জনের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে গিয়েছে। বাকি আবেদনগুলির ক্ষেত্রে এখন নিবিড় যাচাইকরণ বা স্ক্রুটিনির কাজ চলছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র পাঁচ মাসের মধ্যে ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দিয়েছে। যে সমস্ত যোগ্য আবেদনকারী বিভিন্ন কারণে এখনও পর্যন্ত এই ভাতার টাকা পাননি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে আগামী মাসেই তাদের অ্যাকাউন্টে বকেয়া টাকা পাঠিয়ে দেওয়া হবে। পুজোর মরশুমে এই ঘোষণায় স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ।