এক একটা গাড়ির দাম শুনলে মাথা ঘুরে যাবে! রণবীর কাপুরের গ্যারাজে কী কী মহার্ঘ জিনিস রয়েছে?

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় যাঁদের নাম সর্বাগ্রে উঠে আসে, তাঁদের মধ্যে অন্যতম হলেন রণবীর কাপুর। বছরের পর বছর ধরে দুর্দান্ত অভিনয়, নামী ব্র্যান্ডের এনডোর্সমেন্ট এবং বিভিন্ন লাভজনক ব্যবসায়িক বিনিয়োগের হাত ধরে তিনি গড়ে তুলেছেন এক বিরাট আর্থিক সাম্রাজ্য। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৪৫ কোটি টাকা। যদিও এটি সম্পূর্ণভাবে একটি আনুমানিক হিসাব এবং সরকারি কোনো তথ্য এর সঙ্গে যুক্ত নয়।
বছরে ৩০ কোটিরও বেশি আয়
প্রতিবেদনে প্রকাশ, রণবীর কাপুর বছরে ৩০ কোটি টাকারও বেশি অর্থ উপার্জন করেন। প্রতিটি সিনেমার জন্য তিনি যেমন মোটা অঙ্কের পারিশ্রমিক নেন, তেমনই বিলাসবহুল জীবনযাপনের জন্য তাঁর জুড়ি মেলা ভার। তাঁর রাজকীয় গ্যারাজেই তার প্রমাণ মিলবে। তাঁর সংগ্রহে রয়েছে বেন্টলি কন্টিনেন্টাল জিটি ভি৮, ল্যান্ড রোভার রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি, মার্সিডিজ-এএমজি জি৬৩, অডি আর৮ এবং অডি এ৮ এল-এর মতো চোখ ধাঁধানো সব গাড়ি।
বেন্টলি থেকে রেঞ্জ রোভার—গাড়ির কালেকশনে অনন্য নজির
চলতি বছর নিজের কার কালেকশনে একটি নতুন রত্ন যুক্ত করেছেন রণবীর। তিনি কিনেছেন একটি বেন্টলি কন্টিনেন্টাল জিটি ভি৮, যার বাজারমূল্য প্রায় ৬ থেকে ৮ কোটি টাকার কাছাকাছি। মাঝেমধ্যেই মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় তাঁকে এই গাঢ় রঙের বেন্টলি ড্রাইভ করতে দেখা যায়, যা মুহূর্তেই অনুরাগীদের নজর কাড়ে।
পাওয়ারফুল এবং মাসল এসইউভি চালাতে ভীষণ পছন্দ করেন এই অভিনেতা। তাঁর সংগ্রহে থাকা মার্সিডিজ-এএমজি জি৬৩ এবং রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফির দাম যথাক্রমে ২ কোটি এবং ৩ কোটি টাকারও বেশি। শুধু এসইউভি নয়, এর বাইরেও মার্সিডিজ-এএমজি এসএল ৫৫ ফোরম্যাটিক, লেক্সাস এলএম ৩৫০এইচ, বিএমডব্লিউ ৭ সিরিজ এবং টয়োটা ভেলফায়ারের মতো অত্যন্ত প্রিমিয়াম ও বিলাসবহুল গাড়ির মালিক তিনি।
হিট সিনেমা, চোখ ধাঁধানো বাংলো থেকে শুরু করে কোটি কোটি টাকার এই গাড়ি কালেকশন—বলিউডে রণবীর কাপুরের এই আকাশছোঁয়া সাফল্য তাঁর সুদীর্ঘ কেরিয়ারের কথাই প্রমাণ করে। আগামী দিনে তাঁর ঝুলিতে একাধিক বড় বাজেটের প্রজেক্ট রয়েছে, ফলে ভবিষ্যতে তাঁর আয় এবং সম্পত্তির গ্রাফ যে আরও উর্ধ্বমুখী হবে, তা বলাই বাহুল্য।