সাদা স্নিকার্স পরিষ্কার রাখার সহজ উপায়, জেনেনিন

জিন্সের সঙ্গে কিংবা হালকা ফুরফুরে স্লিপ ড্রেসের সঙ্গে দুর্দান্ত মানিয়ে যায় সাদা স্নিকার্স। কিন্তু সাদা জুতা পরলেই তো হলো না, এটাকে পরিষ্কার ঝকঝকে-তকতকে করে রাখাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। না হলে লুকটাই নষ্ট হয়ে যাবে।
ইদানীং সাদা জুতা ফ্যাশনে ইন। সে সাদা স্নিকার্সই হোক কিংবা সাদা ক্লগসই হোক – লুকটাকে কুল এবং ক্যাজুয়াল রাখতে এর জুড়ি মেলা ভার। জিন্সের সঙ্গে কিংবা হালকা ফুরফুরে স্লিপ ড্রেসের সঙ্গে দুর্দান্ত যায় সাদা স্নিকার্স। কিন্তু সাদা জুতা পরলেই তো হলো না, এটাকে পরিষ্কার ঝকঝকে-তকতকে করে রাখাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। না হলে লুকটাই নষ্ট হয়ে যাবে। তবে মনে হতে পারে যে, সাদা জুতা পরিষ্কার করতে গিয়ে কাড়ি কাড়ি টাকা খরচ হয়ে যাবে। বিষয়টা আদতে কিন্তু তা নয়। অথচ ঘরোয়া কিছু উপাদানের মাধ্যমেই সাদা জুতা একেবারে সহজেই নতুনের মতো করে তোলা সম্ভব।

জুতার স্ক্রাব: একটি বাটিতে এক চামচ বেকিং সোডা, আধ চামচ হাইড্রোজেন পারঅক্সাইড এবং আধ চামচ কুসুম গরম জল ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। এবার স্ক্রাবের মধ্যে এই মিশ্রণ লাগিয়ে নিয়ে জুতার উপরে ধীরে ধীরে ঘষে জুতা স্ক্রাব করে নিতে হবে। এতে জুতার নোংরা-ময়লা দূর হয়ে যাবে। এটা জুতার ফ্যাব্রিকেরও কোনো ক্ষতি করবে না।

বেকিং সোডা: জুতা পরিষ্কার সাফাই করার অন্যতম প্রধান উপাদান হল বেকিং সোডা। জুতোর কোনও অংশ নোংরা হয়ে গেলে জুতোর ওই অংশে বেকিং সোডা লাগিয়ে নিতে হবে। এর পর এটি শুকোতে দিতে হবে। শুকিয়ে গেলে একটি পরিষ্কার কাপড় দিয়ে জুতোর ওই অংশটা মুছে নিতে হবে। এতে সাদা জুতো চকচকে হয়ে যাবে, একদম নতুনের মতো।

টুথব্রাশ: অনেক সময় দাঁত মাজার ব্রাশ পুরনো হয়ে গেলে আমরা সেটা ফেলে দিই। কিন্তু তা ফেলে না-দিয়ে জুতা পরিষ্কারের কাজে লাগানো যেতে পারে। পুরনো টুথব্রাশ ব্যবহার করে সহজেই জুতার ধুলা-ময়লা এবং দাগ-ছোপ দূর করা সম্ভব। আসলে টুথব্রাশের ব্রিসেলস জুতার প্রতিটি কোণায় পৌঁছে যেতে পারে। যা সহজেই ময়লা পরিষ্কার করে দিতে পারে।

লেবুর রস: সাদা জুতা পরিষ্কার করার জন্য লেবুর রসও অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এর জন্য এক কাপ জলে লেবুর রস মিশিয়ে জুতার দাগ লেগে যাওয়া অংশে নরম কাপড় দিয়ে ঘষতে হবে। এতে দাগ-ছোপ চলে যাবে।
ভিনিগার ও বেকিং সোডা: আধ কাপ ভিনিগারে এক-চতুর্থাংশ বেকিং সোডা মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণকে ময়লা জুতায় লাগিয়ে নিতে হবে। এতে জুতার দাগ পরিষ্কার হয়ে একেবারে নতুনের মতো হয়ে যাবে।

নেলপালিশ রিমুভার: জুতায় এমন দাগ লেগেছে, যা সহজে দূর হচ্ছে না? এই পরিস্থিতিতে জুতায় নেলপালিশ রিমুভার লাগিয়ে নিতে হবে। এতে ঐ দাগ সম্পূর্ণ রূপে চলে যাবে।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *