লেপের তলায় চরম খুনসুটি আর সশব্দে চুমু! ক্যামেরার সামনেই কি তবে মন দিয়ে বসলেন রাজবীর-নন্দিনী?

‘বিগ বস বাংলা’র অন্দরমহল এখন সম্পূর্ণ অন্য রূপ নিয়েছে। প্রতিযোগীদের স্ট্র্যাটেজি আর টাস্কের লড়াইকে ছাপিয়ে দর্শকদের নজর কেড়ে নিয়েছে ঘরের অন্দরের নতুন রসায়ন। দিন যত এগোচ্ছে, ততই যেন আরও কাছাকাছি চলে আসছেন রাজবীর দে এবং নন্দিনী দত্ত। ক্যামেরার সামনেই নিজেদের মনের কথা অকপটে প্রকাশ করে ফেললেন এই জুটি।

কাউচে খুনসুটি ও প্রেমের গুঞ্জন
সম্প্রতি শোয়ের একটি এপিসোডে কাউচে পাশাপাশি বসে থাকতে দেখা যায় রাজবীর ও নন্দিনীকে। রাজবীরের কোলে পা তুলে বসে নন্দিনী সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, “তুমি আমায় পছন্দ করো?” উত্তরে রাজবীর কিছুটা থমকে গেলেও নন্দিনী নাছোড়বান্দা ছিলেন। একে একে তিনি জানতে চান, “আমি তোমায় ভরসা করতে পারি? তুমি লয়েল তো?” মুচকি হেসে রাজবীর স্পষ্ট জানান, তিনি ১০০ শতাংশ রিয়েল।

এই কথার পরেই নন্দিনী রসিকতা করে বলেন, “তোমার আমার প্রচুর নোংরা ঝগড়া হবে। তুমিও টক্সিক, আমিও টক্সিক।” কথার মাঝে রাজবীর তাঁকে আলতো মারলে নন্দিনী ক্যামেরার দিকে তাকিয়ে নালিশ জানান। সব মিলিয়ে তাঁদের এই মিষ্টি খুনসুটি দর্শকদের মন কেড়েছে। এমনকি ‘দাদার দরবার’-এ প্রকাশ্যে নন্দিনীকে সশব্দে চুমু খেতেও দেখা যায় রাজবীরকে।

অনুষ্কার এন্ট্রি ও ত্রিকোণ প্রেমের জল্পনা
এই রোমান্টিক আবহাওয়া অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিগ বসের ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে পা রাখেন পরিচিত মুখ অনুষ্কা ঘোষ। তাঁকে আচমকা ঢুকতে দেখে সোনামণি ও তনুশ্রীদের চোখ কপালে ওঠে। ঘরে ঢুকতেই অনুষ্কা সোজা গিয়ে জড়িয়ে ধরেন রাজবীরকে।

এরপরই রাজবীরকে সরাসরি সতর্ক করে অনুষ্কা বলেন, “তুমি ভালো খেলছ। কারও পাল্লায় পড়ে নিজের গেমটা খারাপ করো না প্লিজ।” দর্শকদের একটা বড় অংশের ধারণা, অনুষ্কার এই তিরটি সরাসরি নন্দিনীর দিকেই ছিল।

অনুষ্কা বনাম নন্দিনী ঠান্ডা লড়াই
অনুষ্কার আগমনের পর থেকেই শুরু হয়েছে দুই প্রতিযোগীর স্নায়ুর যুদ্ধ। জীতু কমলকে অনুষ্কা ‘দাদা’ বলে ডাকলে নন্দিনী তাঁকে ব্যঙ্গ করেন। জবাবে অনুষ্কাও পাল্টা কটাক্ষ করে বলেন, “তোমার মতো কি সবাই প্রেম করতে এসেছে বাবু?” এর জবাবে নন্দিনীর সোজাসাপটা এবং ভাইরাল হওয়ার মতো মন্তব্য ছিল, “আমি প্রেম করতে আসিনি, আমি প্রেমে পড়েছি।”

ইতিমধ্যেই এই রিয়েলিটি শো থেকে বিদায় নিয়েছেন সোহিনী পাল, সায়ক চক্রবর্তী, অ্যালেক্সজান্দ্রা এবং জয়িতা। অন্যদিকে, ওয়াইল্ড কার্ড হিসেবে ঘরে প্রবেশ করেছেন জীতু কমল এবং ক্যাপ্টেন্সি টাস্ক জিতে নতুন ক্যাপ্টেন হয়েছেন তনুশ্রী। তবে আগামী দিনে অনুষ্কা, নন্দিনী ও রাজবীরের এই ত্রিকোণ সমীকরণ কোন নতুন মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *