এক ধাক্কায় ৬২ লাখ পরিবারে বড় কোপ কেন্দ্রের! গ্যাসের কানেকশন বাঁচাতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে জরুরি এই কাজটি করেছেন তো?

দেশের কোটি কোটি এলপিজি (LPG) গ্রাহকের জন্য বড় ধাক্কা। এক ধাক্কায় সারা দেশে বাতিল করা হলো প্রায় ৬২ লাখ রান্নার গ্যাসের কানেকশন। শুধু তা-ই নয়, এই সমস্ত সংযোগ বাতিল হওয়ার সাথে সাথে বন্ধ করে দেওয়া হয়েছে এলপিজি গ্রাহকদের অ্যাকাউন্টে আসা সরকারের দেওয়া গ্যাস ভর্তুকির সুবিধাও। পেট্রোলিয়াম মন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যানে এই চোখ কপালে ওঠার মতো তথ্য প্রকাশ্যে এসেছে।

হিসাব অনুযায়ী, গত এপ্রিলের শুরুতে দেশে সক্রিয় এলপিজি গ্রাহকের সংখ্যা ছিল প্রায় ৩৩.৩৯ কোটি। সেপ্টেম্বর মাসের শুরুতে সেই সংখ্যা একলাফে কমে দাঁড়িয়েছে ৩২.৭৭ কোটিতে। অর্থাৎ, খুব অল্প সময়ের ব্যবধানে দেশের লাখ লাখ পরিবারে নেমে এসেছে এই অনিশ্চয়তা।

হঠাৎ কেন এই গণ-বাতিল? কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, রান্নার গ্যাসে জালিয়াতি ও ভূয়ো কানেকশন রুখতে আধার ভিত্তিক বায়োমেট্রিক ই-কেওয়াইসি (e-KYC) প্রক্রিয়াকে বাধ্যতামূলক করা হয়েছিল। একই পরিবারে বেআইনিভাবে একাধিক গ্যাস সংযোগ রাখা এবং ভুয়া গ্রাহকের কাছে সরকারের ভর্তুকি পৌঁছানো বন্ধ করতেই পেট্রোলিয়াম মন্ত্রক কঠোর এই অবস্থান নিয়েছে।

২৭ কোটিরও বেশি অ্যাক্টিভ গ্রাহক সময়মতো এই ই-কেওয়াইসি সম্পন্ন করলেও, যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করতে পারেননি, তাঁদের কানেকশন ব্লক করে দেওয়া হয়েছে।

মূলত ৩ ধরনের গ্রাহকদের কানেকশন বাতিল হয়েছে: ১. ই-কেওয়াইসি অসম্পূর্ণ রাখা গ্রাহক: নির্ধারিত সময়সীমার মধ্যে গ্যাস এজেন্সিতে গিয়ে আঙুলের ছাপ বা বায়োমেট্রিক জমা না দেওয়া গ্রাহকরা। ২. ডাবল বা ভূয়ো কানেকশন: একই ব্যক্তি বা পরিবারের নামে ভুয়ো তথ্য দিয়ে বেআইনিভাবে নেওয়া একাধিক সংযোগ। ৩. দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্ট: টানা কয়েক মাস বা বছরের পর বছর কোনো সিলিন্ডার রিফিল বুক না করা কানেকশন।

আন্তর্জাতিক পরিস্থিতি ও বিকল্প গ্যাসের ব্যবহার: কানেকশন বাতিলের পেছনে শুধু প্রশাসনিক কড়াকড়ি নয়, জড়িয়ে রয়েছে আন্তর্জাতিক ভূ-রাজনীতিও। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে উপসাগরীয় দেশগুলো থেকে এলপিজি আমদানি মার খেয়েছে। ফলে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো নতুন সংযোগ দেওয়া সীমিত করেছে। অন্যদিকে, মেট্রো শহরগুলোতে দ্রুত পাইপলাইনের সাহায্যে এলপিজি-র বিকল্প ‘পিএনজি’ (PNG) গ্যাসের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় প্রায় ৬ লাখেরও বেশি পরিবার স্বেচ্ছায় পুরোনো এলপিজি কানেকশন সারেন্ডার করেছেন।

কীভাবে ফের চালু করবেন আপনার এলপিজি ও ভর্তুকি? যদি আপনার সংযোগ ব্লক হয়ে গিয়ে থাকে, তবে প্যানিক করার কিছু নেই। দ্রুত নিজের নিকটস্থ গ্যাস এজেন্সিতে যেতে হবে। সেখানে বায়োমেট্রিক যন্ত্রের মাধ্যমে আধার ই-কেওয়াইসি (e-KYC) ভেরিফিকেশন সম্পূর্ণ করলেই পুনরায় চালু হবে এলপিজি পরিষেবা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফিরবে আটকে থাকা ভর্তুকির টাকা। এছাড়া সংশ্লিষ্ট গ্যাস প্রদানকারী রাষ্ট্রায়ত্ত সংস্থার অফিশিয়াল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমেও সহজেই এই প্রক্রিয়া সারতে পারেন গ্রাহকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *