সৃজলার অন্তর্বাসে হাত! বিগ বসের ঘরে যা ঘটল, জানলে শিউরে উঠবেন

‘বিগ বস বাংলা’-র ঘরের অন্দরে সোমবার রাতে ঘটে গেল এক চরম তুলকালাম কাণ্ড। বাথরুম পরিষ্কার করাকে কেন্দ্র করে শুরু হওয়া একটি সাধারণ বচসা যে এতখানি কুরুচিকর এবং বিস্ফোরক মোড় নিতে পারে, তা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি প্রতিযোগীরা। অভিনেত্রী সৃজলা গুহর ব্যক্তিগত অন্তর্বাস ও পোশাকে অন্য প্রতিযোগী রাজবীর হাত দেওয়াকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল সোশ্যাল মিডিয়া ও রিয়্যালিটি শোয়ের অন্দরে।

সৃজলার অন্তর্বাসে হাত ও প্রতিবাদের ঝড়
এই সপ্তাহের স্নানঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব ছিল রাজবীরের কাঁধে। আর সেই কাজ করতে গিয়েই সোফায় রাখা সৃজলার অন্তর্বাস এবং অন্যান্য পোশাক অনুমতি ছাড়াই তুলে নেন তিনি। প্রত্যক্ষদর্শীদের মতে, সোফায় রাখা ওই পোশাক ও ব্রা ছুঁয়ে দেখার পরই মেজাজ হারিয়ে ফেলেন সৃজলা। নিজের ব্যক্তিগত জিনিসপত্র না বলে এভাবে হাত দেওয়া এবং তা নিয়ে অন্যান্য প্রতিযোগীদের সামনে মশকরা করার তীব্র প্রতিবাদ জানান তিনি।

সৃজলার সাফ কথা, “আমার জামাকাপড়ে হাত দেবে না। এগুলো কেন তুলবে?” কিন্তু নিজের অবস্থানে অনড় থেকে রাজবীর পাল্টা যুক্তি দেন যে, কেন দু’দিন ধরে সেই জামাকাপড় সেখানে পড়ে রয়েছে। এই গোটা ঘটনায় মানামী ঘোষাল ও তনুশ্রীর মতো প্রতিযোগীদের মন্তব্য পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তোলে।

রান্নাঘরে নোংরা আলোচনার বিস্ফোরক অভিযোগ
ঝগড়ার পারদ যখন তুঙ্গে, তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সৃজলা বিস্ফোরক অভিযোগ করে জানান, বাথরুম থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে গিয়ে গায়ক দুর্নিবার সাহার সামনে তাঁর ব্যক্তিগত অন্তর্বাস নিয়ে হাসাহাসি ও কুরুচিকর আলোচনা করেছেন রাজবীর। সৃজলার দাবি, দুর্নিবারের সামনে দাঁড়িয়ে রাজবীর তাঁকে ব্যঙ্গ করে বলেন, “তোমার হু হু গুলো সরিয়ে নাও।”

শুধু তাই নয়, রাজবীরের বিরুদ্ধে পুরোনো ক্ষোভ উগরে দিয়ে সৃজলা মনে করিয়ে দেন যে, এর আগেও রাজবীর মেয়েদের সেনেটারি ন্যাপকিন অন্যকে দিয়ে ফেলার মতো অত্যন্ত অনুচিত কাজ করেছিলেন। একজন নারীর ব্যক্তিগত পোশাক এবং হাইজিন সামগ্রী নিয়ে বারবার এমন সংবেদনশীল বিষয় নিয়ে মশকরা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে ফুঁসে ওঠেন অভিনেত্রী।

সহ-প্রতিযোগীদের প্রতিক্রিয়া ও নেটপাড়ার বিতর্ক
ঘরের ক্যাপ্টেন সোহিনী পাল শান্ত গলায় রাজবীরকে বোঝানোর চেষ্টা করেন যে, তিনি কারোর ব্যক্তিগত জিনিসে এভাবে হাত দিতে পারেন না, বড়জোর জিনিসগুলো সরিয়ে দেওয়ার কথা বলতে পারতেন। অন্যদিকে ভরত কল ও জীতু কামালের মতো তারকারাও এই বিষয়ে নিজেদের মতামত রাখেন। জীতুর মতে, বাথরুম পরিষ্কারের দায়িত্বে যখন রাজবীর ছিলেন, তখন নিয়ম রক্ষার্থে তিনি ভুল কিছু করেননি।

এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই নেটপাড়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। একাংশের যেমন দাবি যে সৃজলা এই বিষয়টিকে অতিরিক্ত টেনে অহেতুক ফুটেজ নেওয়ার চেষ্টা করছেন, তেমনই অন্যদিকে বহু নেটিজেন রাজবীরের এই অসংবেদনশীল আচরণের তীব্র সমালোচনা করেছেন। সব মিলিয়ে বিগ বসের এই নতুন পর্বের জেরে এখন চরম পারদ চড়েছে দর্শকদের মনেও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *