সোশ্যালে আসক্তি কমাতেই বড় পদক্ষেপ! ১৫ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক-ইনস্টাগ্রাম নিষিদ্ধ করার পথে কোন দেশ?

ডিজিটাল আসক্তি এবং অনলাইনে অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা নিয়ে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই এক যুগান্তকারী পদক্ষেপ করতে চলেল ফ্রান্স। দেশের তরুণ প্রজন্মকে সোশাল মিডিয়ার কুপ্রভাব থেকে রক্ষা করতে ১৫ বছরের কম বয়সী শিশুদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্ম ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির প্রস্তাব পেশ করা হয়েছে ফরাসি সংসদে।

কেন এই কঠোর সিদ্ধান্ত?

বর্তমান যুগে অতিরিক্ত সোশাল মিডিয়া ব্যবহারের ফলে শিশুদের মানসিক স্বাস্থ্য, পড়াশোনা এবং সামাজিক জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে বারবার সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সাইবার বুলিং এবং অনুপযুক্ত কন্টেন্টের হাত থেকে কমবয়সী ব্যবহারকারীদের বাঁচাতে এর আগেও ইউরোপের বিভিন্ন দেশ নানা নিয়ম এনেছে। তবে ফ্রান্সের এই নতুন প্রস্তাবটি পাস হলে তা বিশ্বের অন্যান্য দেশের কাছেও একটি বড় দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে।

নাবালকদের সুরক্ষায় টেক কোম্পানিগুলির ওপর কড়া নিয়ন্ত্রণ আরোপ এবং অভিভাবকদের ভূমিকা আরও জোরালো করার লক্ষ্যেই এই বিল আনা হয়েছে বলে জানা যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *