কৃত্রিম বুদ্ধিমত্তা কেড়ে নেবে মানবজাতির নিয়ন্ত্রণ? মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার আশঙ্কায় কাঁপছে টেক বিশ্ব!

AI এর নিয়ন্ত্রণ মানুষের উপরই থাকা উচিত, আশঙ্কার বার্তা Microsoft CEO-র গলায়

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর অভাবনীয় দক্ষতা ও অগ্রগতি নিয়ে গোটা প্রযুক্তি দুনিিয়ায় বর্তমানে তুমুল আলোচনা চলছে। একাধিক টেক জায়ান্টের শীর্ষ কর্তা ও প্রতিষ্ঠাতারা ইতিমধ্যেই সতর্ক করে জানিয়েছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা যদি অদূর ভবিষ্যতে ‘সুপার ইন্টেলিজেন্স’-এ পরিণত হয়, তবে তা মানবজাতির জন্য চূড়ান্ত ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। এবার ঠিক একই সুরে চরম আশঙ্কার কথা শোনালেন মাইক্রোসফটের চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) সত্য নাদেলা।

হালকা চালে বা এআই-এর বন্দনায় না গিয়ে সত্য নাদেলা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে সব সময় মানবজাতির সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে রাখা উচিত। এই মর্মে তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ (র টুইটার) একটি গুরুত্বপূর্ণ পোস্টও করেছেন। সেখানে তিনি দ্ব্যর্থহীন ভাষায় লিখেছেন, যদি কোনো AI সাধারণ মানুষের কাজেই না লাগে অথবা তাদের প্রকৃত প্রয়োজন না মেটায়, তবে সেই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির কোনো অর্থই হয় না। এর আগে ওপেন এআই-এর সিইও স্যাম অল্টম্যান, অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদাই এবং ধনকুবের এলন মাস্কও এ ধরনের আশঙ্কার কথা প্রকাশ্যে এনেছিলেন।

কী লিখেছেন সত্য নাদেলা?

সামাজিক মাধ্যমে নিজের পোস্টে সত্য নাদেলা উল্লেখ করেছেন, “সুপার ইন্টেলিজেন্স অর্জনের যেকোনো প্রচেষ্টার মূল ভিত্তি হওয়া উচিত এই নীতিতে যে, আমরা যে এআই তৈরি করছি তা যদি মানবজাতিকে সাহায্য না করে এবং মানুষের নিয়ন্ত্রণে না থাকে, তবে তা অর্জনের কোনো মূল্যই নেই।”

পাশাপাশি, এআই প্রযুক্তির সুফল যাতে কেবল গুটি কয়েক ধনী বা প্রভাবশালী সংস্থার হাতে কুক্ষিগত হয়ে না থাকে, সে বিষয়েও জোর দিয়েছেন তিনি। তাঁর মতে, ক্লোজড এবং ওপেন সোর্স মডেলের মাধ্যমে এর ভালো প্রভাব বিভিন্ন দেশ, সংস্থা এবং সাধারণ কমিউনিটির মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া দরকার। ব্যবসার প্রসারের ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো একটি এআই প্রদানকারীর উপর অন্ধের মতো সম্পূর্ণ ক্ষমতা ছেড়ে না দিয়ে, সংস্থাগুলির নিজস্ব উদ্ভাবনী শক্তি ও ডেটা মডেলের উপর নির্ভর করার পরামর্শ দিয়েছেন মাইক্রোসফটের শীর্ষকর্তা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *