পুজোর আগেই মদের বাজারে বড়সড় মেগা বদল! সরকারের এই নতুন নিয়মে মাথায় হাত ব্যবসায়ীদের?

দুর্গাপুজোর আনন্দ আর উৎসবের মরশুমের ঠিক আগে মদের বাজারে বড়সড় নিয়মের কোপ আনতে চলেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য বেভারেজেস কর্পোরেশন (WBSBCL)-এর তরফে বিদেশি মদ, বিয়ার এবং ইন্ডিয়া মেড লিকার (IML) সরবরাহের ক্ষেত্রে একগুচ্ছ নতুন ও কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন এই নিয়মের ফলে পুরনো লাইসেন্স বা রেজিস্ট্রেশনের ভিত্তিতে আর ব্যবসা চালিয়ে যাওয়ার সুযোগ থাকছে না।

কী বলছে সরকারের নতুন নির্দেশিকা? একনজরে মূল বিষয়গুলি:

  • বাধ্যতামূলক পুনঃনভীভূক্তিকরণ (Re-registration): আগামী ১ অক্টোবর থেকে নতুন লাইসেন্স হোক বা পুরনো, সমস্ত ব্র্যান্ডকে পুনরায় নিজেদের নাম নথিভুক্ত করতে হবে এবং তৈরি করতে হবে নতুন ‘কস্ট কার্ড’। দাম না বদলালেও এই নিয়ম মানা বাধ্যতামূলক।

  • পুরনো স্টকের ছাড় ও সরবরাহের কড়া নির্দেশ: বর্তমান লেবেল রেজিস্ট্রেশনের মেয়াদ যতদিন থাকবে, ততদিন পুরনো স্টক বিক্রি করা যাবে। তবে পুজোর বাজারে মদের জোগান যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে প্রস্তুতকারকদের নির্দেশ দেওয়া হয়েছে।

  • দাম ও কর কাঠামো: প্রস্তুতকারক সংস্থাগুলিকে ন্যূনতম ‘এম ডিস্টিলারি প্রাইস’ বা EDP-র ভিত্তিতে বেছে নেওয়া হবে। তবে আবগারি কর্তাদের একাংশের দাবি, এই পরিবর্তনের ফলে এক ধাক্কায় মদের দাম খুব বেশি না বাড়লেও, দামি মদের ক্ষেত্রে সামান্য তারতম্য হতে পারে। এছাড়া ‘ইনভেন্টরি ম্যানেজমেন্ট কস্ট’ (IMC) কোনোভাবেই EDP-র ১০ শতাংশের বেশি হতে পারবে না।

  • ভিনরাজ্যের নতুন ব্র্য়ান্ডের জন্য কঠিন শর্ত: পশ্চিমবঙ্গের বাজারে সম্পূর্ণ নতুন কোনো ব্র্যান্ড আনতে হলে বাইরে তৈরি হওয়া সেই ব্র্যান্ডটিকে দেশের অন্তত একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে গত এক বছরে কমপক্ষে ১০ হাজার কেস বিক্রির প্রমাণ দেখাতে হবে।

  • যৌথ বিডে নিষেধাজ্ঞা ও কড়া নজরদারি: কোনো সংস্থাই যৌথভাবে বিড করতে পারবে না, আলাদাভাবে আবেদন করতে হবে। তথ্য গোপন বা ভুল তথ্য দিলে সংশ্লিষ্ট সংস্থার সমস্ত পণ্য বাতিল করার মতো কড়া পদক্ষেপ করা হতে পারে।

পুজোর ঠিক আগে সরকারের এই কড়া মনিটরিং ও নিয়মের বেড়াজালে মদের ব্যবসা ও সাপ্লাই চেইনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *