সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর! একধাক্কায় জোড়া মহার্ঘ ভাতা অনুমোদন করল সরকার

দীর্ঘদিন ধরে বকেয়া থাকা মহার্ঘ ভাতার (DA) দুটি কিস্তি একযোগে অনুমোদন করল অন্ধ্রপ্রদেশ সরকার। সরকারের এই নতুন নির্দেশিকার ফলে একধাক্কায় মহার্ঘ ভাতা বাড়ল ৪.৫৫ শতাংশ। আগামী ২০২৬ সালের সেপ্টেম্বরের বেতন থেকেই এই বর্ধিত ডিএ (DA) কার্যকর হবে, যা ২০২৬ সালের অক্টোবর মাসে কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। সরকারের এই সিদ্ধান্তে রাজ্য সরকারি কর্মী, স্থানীয় পঞ্চায়েত বা পুরসভার কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মীরা দারুণভাবে উপকৃত হবেন। কতটা বাড়ল মহার্ঘ ভাতা?সরকারি নির্দেশিকা অনুযায়ী, দুটি কিস্তিতে ডিএ বাড়ানো হয়েছে: প্রথম কিস্তি: ২.৭৩ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে, যা ২০২৪ সালের জুলাই মাস থেকে কার্যকর হিসেবে ধরা হবে। এর ফলে মহার্ঘ ভাতার হার ৩৭.৩১ শতাংশ থেকে বেড়ে ৪০.০৪ শতাংশে পৌঁছাল। দ্বিতীয় কিস্তি: ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হওয়ার কথা থাকা আরও ১.৮২ শতাংশ ডিএ বৃদ্ধিকেও অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে মহার্ঘ ভাতার হার ৪০.০৪ শতাংশ থেকে বেড়ে ৪১.৮৬ শতাংশ হলো। বকেয়া টাকা কবে মিলবে?নতুন বর্ধিত মহার্ঘ ভাতা ২০২৬ সালের অক্টোবর মাসের বেতনের সঙ্গেই হাতে পাওয়া যাবে। তবে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৬ সালের অগস্ট পর্যন্ত বকেয়া থাকা টাকা একসঙ্গে দেওয়া হবে না। নির্দিষ্ট কিস্তিতে ২০২৭ এবং ২০২৮ সালের বেতনের সঙ্গে এই বকেয়া টাকা মেটানো হবে। সরকারি নির্দেশ অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে কার্যকর ১.৮২ শতাংশ ডিএ-এর বকেয়ার ১০ শতাংশ দেওয়া হবে ২০২৮ সালের জানুয়ারি মাসে। বাকি ৯০ শতাংশ অর্থ ২০২৮ সালের মার্চ, মে এবং জুলাই মাসে তিনটি সমান কিস্তিতে প্রদান করা হবে। পেনশনভোগীদের জন্যও অতিরিক্ত সুবিধাকর্মীদের পাশাপাশি প্রবীণ পেনশনভোগীদের জন্য বাড়তি সুবিধার কথা ঘোষণা করেছে সরকার: ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে ৭০ বছরের বেশি বয়সি পেনশনভোগীরা অতিরিক্ত ১০ শতাংশ পেনশন পাবেন। ৭৫ বছরের বেশি বয়সিরা পাবেন অতিরিক্ত ১৫ শতাংশ পেনশন। পাশাপাশি, কর্মীদের স্বাস্থ্য পরিষেবা বা এমপ্লয়িজ হেলথ স্কিম (EHS)-কে আরও কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০২৬ সালের অক্টোবর মাস থেকে এনটিআর বৈদ্য সেবা ট্রাস্টকে (NTR Vaidya Seva Trust) নিয়মিত মাসিক অর্থ দেওয়ার কথাও জানানো হয়েছে।