এক মাসেই আক্রান্ত দ্বিগুণের বেশি! বাংলায় ৫ হাজার পার ডেঙ্গি, শীর্ষে কোন জেলা? স্বাস্থ্যভবনের রিপোর্টে ভয় ধরাচ্ছে তালিকা!

রাজ্যে দিন দিন জাঁকিয়ে বসছে ডেঙ্গির প্রকোপ। স্বাস্থ্যভবন সূত্রে পাওয়া সাম্প্রতিক পরিসংখ্যান স্বাস্থ্য আধিকারিকদের উদ্বেগে ফেলেছে। গত ১১ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া সরকারি বুলেটিন অনুযায়ী, চলতি বছরে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫,০০২-এ পৌঁছেছে।পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, পরিস্থিতি সবচেয়ে দ্রুত খারাপ হয়েছে গত এক মাসে। গত ৬ আগস্ট স্বাস্থ্যভবন থেকে প্রকাশিত রিপোর্টে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ২,৪১০ জন। অর্থাৎ, এক মাসের সামান্য বেশি সময়ের মধ্যে রাজ্যজুড়ে ডেঙ্গি সংক্রামিতের সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। জেলাভিত্তিক ডেঙ্গি পরিস্থিতি (১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত বুলেটিন অনুযায়ী):স্বাস্থ্যভবনের তথ্য অনুসারে, আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যজুড়ে প্রথম স্থানে রয়েছে মুর্শিদাবাদ এবং দ্বিতীয় স্থানে রাজধানী কলকাতা।মুর্শিদাবাদ: ১,০৭২ জনকলকাতা: ৫০০-র বেশি উত্তর ২৪ পরগনা: ৪৫০ জন নদিয়া: ৪০০-র বেশিমালদা: প্রায় ৪০০ জন দক্ষিণ ২৪ পরগনা: ৩৬৬ জন হাওড়া: ৩২৫ জনহুগলি: ৩২৫ জনপূর্ব বর্ধমান: ২৫৬ জনপশ্চিম বর্ধমান: ১৫৪ জন পূর্ব মেদিনীপুর: ১২৬ জনপশ্চিম মেদিনীপুর: ১০৪ জনডায়মন্ড হারবার (স্বাস্থ্য জেলা): ৮৮ জনঝাড়গ্রাম: ৫৪ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্ষার মরসুমে বিভিন্ন এলাকায় জল জমে থাকা এবং এডিস মশার বংশবৃদ্ধির কারণেই সংক্রমণ এভাবে লাফিয়ে বাড়ছে। পরিস্থিতির ওপর নজর রেখে জেলাভিত্তিক নজরদারি ও মশা নিধন অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *