বিয়ে ১ বছর না পেরোতেই পুরোনো প্রেমিকের হাত ধরে পলায়ন! তারপর স্বামী যা করলেন?

বিয়ের এক বছর কাটতে না কাটতেই স্বামীর সংসার ছেড়ে পুরোনো প্রেমিকের কাছে চলে গিয়েছিলেন এক নারী। কিন্তু লখনউয়ের মালিহাবাদের এই ঘটনা শেষ পর্যন্ত এমন এক অদ্ভুত মোড় নেয়, যা রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সকলকে। স্ত্রীকে জোর করে নিজের কাছে ফিরিয়ে আনার বদলে তাঁর পুরোনো প্রেমিকের সঙ্গেই মহাসমারোহে বিয়ে দিয়ে দিলেন খোদ স্বামী।

উত্তরপ্রদেশের লখনউয়ের মালিহাবাদ এলাকায় সম্প্রতি এই অবাক করা ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, বিয়ের পর হঠাৎই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান ওই গৃহবধূ। পরিবারের লোকজন থানায় নিখোঁজ ডায়েরি করলে পুলিশ মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে হারদোই এলাকা থেকে তাঁকে উদ্ধার করে। সেই সময় ওই নারী তাঁর পুরোনো প্রেমিকের সঙ্গেই ছিলেন।

পুলিশ দুজনকে মালিহাবাদ থানায় নিয়ে আসার পর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে দীর্ঘ আলোচনা হয়। সকলের সামনে ওই নারী সাফ জানিয়ে দেন যে তিনি আর স্বামীর সংসারে ফিরতে চান না, বরং পুরোনো প্রেমিকের সঙ্গেই বাকি জীবন কাটাতে চান। পারিবারিক সূত্রে জানা যায়, স্কুলজীবনের সেই প্রেমিকের সঙ্গে অতীতে সম্পর্ক থাকলেও পারিবারিক চাপে অন্য এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পরেও সেই পুরনো যোগাযোগ ছিন্ন হয়নি।

পরিস্থিতি জটিল বুঝতে পেরে স্বামী চরম এক উদারতার পরিচয় দেন। স্ত্রীকে জোর করে আটকে না রেখে তাঁর ইচ্ছাকেই সম্মান জানান তিনি। দুই পক্ষের সম্মতিতে স্থানীয় একটি মন্দিরে হিন্দু রীতি ও বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রেমিকের সঙ্গেই স্ত্রীর বিয়ে দেন ওই স্বামী। বর্তমানে এই অবিশ্বাস্য ও বিরল ঘটনাটি পুরো এলাকায় শোরগোল ফেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *