ভারতের সভাপতিত্বে বড় মোড় ব্রিকসে! পুতিন-জিনপিংদের সামনে দাঁড়িয়ে মোদী যা বললেন, শিউরে উঠবে বিশ্ব

দিল্লির ভারত মণ্ডপমে শুরু হওয়া এবারের ব্রিকস সম্মেলনে বিশ্ব রাজনীতির পারদ চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে পশ্চিমা বিশ্বের উদ্দেশে কড়া অথচ স্পষ্ট বার্তা দিয়ে তিনি সাফ জানিয়ে দেন যে, এই জোট কাউকেই প্রতিপক্ষ হিসেবে দেখছে না। বরং মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিতে আমূল সংস্কারই বর্তমান সময়ের সবচেয়ে বড় চাহিদা।

এদিন বিদেশি রাষ্ট্রনেতাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারত ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব এমন এক ভাবনার ওপর দাঁড়িয়ে পালন করছে, যেখানে সাধারণ মানুষের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার পায়। স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্ব— এই চারস্তরের ভিত্তির ওপর দাঁড়িয়ে বৈশ্বিক উন্নয়নকে আরও বেগবান করার ডাক দেন তিনি। একই সঙ্গে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ সহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিতে দ্রুত সংস্কারের জোরালো সওয়াল করেছেন প্রধানমন্ত্রী মোদী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *