“রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান শুধু ভ্রষ্টাচারেই!” বিস্ফোরক মন্তব্যে রাজ্য রাজনীতিতে তুফান তুললেন দিলীপ!

রাইজিং ভারত সামিটের মঞ্চে নিজের দপ্তরের কাজের খতিয়ান দেওয়ার পাশাপাশি একাধিক বিস্ফোরক মন্তব্যে খবরের শিরোনামে উঠে এলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। এদিনের সামিটে রাজ্যের শিল্পায়ন ও জমির নীতি নিয়ে কথা বলতে গিয়ে শিল্পপতিদের বাংলায় বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।

শিল্প প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “অনেক জায়গা আছে, যেমন আসানসোল। জমির যে চরিত্র, সেখানে শিল্পই হবে। বাগনান এমন একটা জায়গা। খড়্গপুরে আসুন, আমি জমি দেব।” বিগত সরকারের সমালোচনা করে তিনি দাবি করেন, আগের প্রশাসনের কাছে সঠিক তথ্যের অভাব ছিল। তবে বর্তমানে রাজ্যে ল্যান্ড ব্যাঙ্ক ও নির্দিষ্ট জমি নীতি তৈরি করা হচ্ছে। শিল্পপতিদের জমির ব্যবস্থা করা সম্পূর্ণ সরকারের দায়িত্ব বলেও স্পষ্ট করে দেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবদান প্রসঙ্গে বলতে গিয়ে তীব্র আক্রমণ শানান দিলীপ ঘোষ। তাঁর মন্তব্য, “রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান ভ্রষ্টাচারেই রয়েছে। অন্য কিছুতে নেই।” পাশাপাশি তৃণমূল কংগ্রেস এখনই শেষ হয়ে যায়নি উল্লেখ করে তিনি বলেন, এ দল “কিছুদিন চলবে এই যা”।

রাজ্যের সংস্কৃতি ও খাদ্যাভ্যাস নিয়ে বলতে গিয়ে বিজেপি সাংসদ বা মন্ত্রী দিলীপ ঘোষ যোগ করেন, “রাস্তায় দাঁড়িয়ে গো-মাংস খেতে দেবো না। কংগ্রেস এই কালচার এনেছে। যার খেতে হবে, গরু-ছাগল, নিজের বাড়িতে বসে বসে খাক। বাইরে দাঁড়িয়ে এসব চলবে না। এটা বাংলার কালচার নয়।”

অন্যদিকে, দুর্গাপুজো প্রসঙ্গে তাঁর সংযোজন, “দুর্গাপুজোকে শারদোৎসব বানানো হয়েছিল। সিস্টেমেটিক ওয়েতে পুজো হবে। যেভাবে সরকার বলবে, সেভাবে মানবে হবে।” বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার স্বার্থে সরকারের তরফে যা করা হবে, রাজ্যের সকলকে তা মেনে চলতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *