আর কি ব্যাট হাতে মাঠে দেখা যাবে? বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে নিজেই মুখ খুললেন রোহিত শর্মা

ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে জল্পনার অন্ত নেই। অতীতে একাধিকবার ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলার ইচ্ছাপ্রকাশ করলেও, সাম্প্রতিক সময়ে তাঁর এই মেগা টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। আর এবার ভক্তদের সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে খোদ রোহিত শর্মা নিজেই নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন।
অতীতে একাধিক সাক্ষাৎকারে হিটম্যানকে বলতে শোনা গিয়েছিল যে, ২০২৭ সালের বিশ্বকাপ খেলার তীব্র ইচ্ছে তাঁর রয়েছে। কিন্তু বর্তমান বয়স ও ফিটনেসের কথা মাথায় রেখে অনেকেই মনে করছেন যে, আগামী বছর পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে দেখা নাও যেতে পারে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছিল, তবে কি পর্দার অন্তরালে অবসরের প্রস্তুতি নিচ্ছেন তিনি?
অবশেষে এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন রোহিত। তিনি জানিয়েছেন যে, ২০২৭ সালের বিশ্বকাপ এখনও অনেক দূরে। বর্তমান সময়টাকেই বেশি গুরুত্ব দিতে চান তিনি। দীর্ঘমেতি কোনো পরিকল্পনা নিয়ে এখনই অতিরিক্ত ভাবিত নন টিম ইন্ডিয়ার এই সফল ব্যাটার। সব মিলিয়ে, আগামী দিনে রোহিত শর্মাকে কি আর ভারতের জার্সিতে বিশ্বমঞ্চে লড়াই করতে দেখা যাবে, সেই উত্তর সময়ই বলে দেবে।