সুট, চোখে সানগ্লাস, এক্কেবারে ৮০-র দশকের স্টাইল! দেশের হেভিওয়েট মন্ত্রীদের এমন রূপ আগে দেখেছেন?

বর্তমানের ইন্টারনেটের দুনিয়ায় প্রতিদিন নিত্যনতুন ট্রেন্ডের ঝড় ওঠে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি অভিনব ট্রেন্ড ভাইরাল হয়েছে, যা সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি দেশের বড় বড় হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বদেরও সোজাসুজি ৪০ বছর অতীতে, অর্থাৎ ১৯৮০-র দশকে ফিরিয়ে নিয়ে গেছে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর সাহায্য নিয়ে লোকজন আজকাল তাদের বর্তমান ছবিগুলিকে পুরনো দিনের ক্লাসিক লুকে রূপান্তর করছেন। ছবির রঙ, সেই আমলের পোশাক-আশাক, চুলে চিরুনি ছোঁয়ানো স্টাইল এবং ক্যামেরার বিশেষ দানাদার এফেক্ট দিয়ে ছবিগুলোকে নিখুঁত রেট্রো টাচ দেওয়া হচ্ছে। আর এই ট্রেন্ডেই এবার গা ভাসালেন দেশের প্রথম সারির একাধিক পোড় খাওয়া রাজনৈতিক নেতা।

এই ট্রেন্ডে সবার প্রথমে নজর কেড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পিযুষ গোয়েল। তাঁর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, তিনি ছাইরঙা স্যুট ও সাদা শার্ট পরে রয়েছেন, চোখে অ্যাভিয়েটর সানগ্লাস—পুরো লুকে এক অন্যরকম স্টাইল। প্রথম দেখায় মনে হবে ছবিটি বুঝি গত শতাব্দীর কোনো পুরনো স্টুডিও থেকে তোলা। ছবির গাঢ় বাদামী ও ফিল্মের মতো দানাযুক্ত এফেক্টটি পুরো আতিরিক আবহাওয়া তৈরি করেছে।

পিছু হটলেন না কেন্দ্রীয় সংসদীয় কার্যমন্ত্রী কিরেণ রিজিজুও। নিজের এআই দিয়ে তৈরি রেট্রো লুকে ছবি পোস্ট করে তিনি বেশ মজার ছলে লিখেছেন, “কেন সবাই এই ৮০-র দশকের ভাইবসে ফিরে যাচ্ছেন? আমিও যেন বাধ্য হলাম এই নস্ট্যালজিয়ায় ডুব দিতে!”

অন্যদিকে, এই তালিকায় পিছিয়ে নেই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। পুরনো দিনের নস্ট্যালজিয়ায় ভরপুর এই ট্রেন্ডে নিজের পুরনো স্টাইলের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, যে ট্রেন্ডে এমন নস্ট্যালজিয়া জড়িয়ে থাকে, তাতে যোগ দিতে দেরি করা চলে না।

রাজনীতিবিদদের এই মজাদার ও ট্রেন্ডি রূপ সোশ্যাল মিডিয়ায় দারুণ সাড়া ফেলেছে। নেটিজেনদের মতে, রাজনীতির ব্যস্ততার মাঝে নেতাদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে তাঁরাও যুগের সঙ্গে তাল মিলিয়ে সাধারণ মানুষের সঙ্গে হাসিমুখে যোগাযোগ রাখতে বেশ পটু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *