হঠাৎ কী ঘটল? মালদায় পুরবোর্ড গঠনের মুখেই কৃষ্ণেন্দুর ধামাকাদার পদত্যাগ!

জেলা রাজনীতিতে বড়সড় চমক! পুরবোর্ড ঘোষণার ঠিক আগের মুহূর্তেই মালদার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। শাসকদল তৃণমূল কংগ্রেসের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও তাঁর এই আকস্মিক পদত্যাগের সিদ্ধান্তকে ঘিরে মালদার রাজনৈতিক অলিন্দে জল্পনা তুঙ্গে উঠেছে।
সূত্র মারফত জানা গিয়েছে, এদিন বোর্ড অব কাউন্সিলরদের (BoC) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সারেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সেই বৈঠকের পরেই তিনি স্বেচ্ছায় এই পদত্যাগের সিদ্ধান্ত নেন।
তৃণমূলের বোর্ড থাকা সত্ত্বেও পুরবোর্ড গঠনের একেবারে শেষ মুহূর্তে কেন তিনি সরে দাঁড়ালেন, তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় সমীকরণ নাকি অভ্যন্তরীণ কোনো ক্ষোভ—কীসের জন্য এই পদক্ষেপ, তা নিয়ে এখন জোর চর্চা চলছে পুরো জেলা জুড়ে।
তবে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর এই পদত্যাগের পেছনে আসল কারণ কী, সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তাঁর এই সিদ্ধান্তের প্রভাব মালদা তৃণমূলের অন্দরমহলে কী ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।