বুধ ও শনির চরম মুখোমুখি সংঘর্ষ! ২৬ সেপ্টেম্বরের মধ্যে বড় সিদ্ধান্ত নিলেই চরম বিপদে পড়বেন এই রাশিরা

৭ সেপ্টেম্বর বুধ সরাসরি কন্যাস রাশিতে প্রবেশ করেছে। কিন্তু তার ঠিক সামনেই মীন রাশিতে বক্রী দশায় অবস্থান করছে শনি। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, গ্রহের এই বিপরীতমুখী অবস্থানের ফলে মানব জীবনে এক অদ্ভুত মানসিক টানাপোড়েন তৈরি হয়েছে। এর প্রভাবে একটি গ্রহ যেখানে যেকোনো বিষয়ের দ্রুত ও সহজ সমাধান খুঁজতে চায়, অন্য গ্রহটি সেখানে প্রতিটি খুঁটিনাটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব মেলাতে বাধ্য করে। এর ফলে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে যে সিদ্ধান্তটি আপনার কাছে অত্যন্ত সঠিক বলে মনে হবে, তা ভবিষ্যতে বড় ধরনের আইনি বা মানসিক জটিলতা সৃষ্টি করতে পারে।
জরুরি কাগজে সই করার আগে সাবধান:
এই মুহূর্তে যদি আপনার কাছে নতুন চাকরির কোনো অফার এসে থাকে, আপনি যদি ব্যাংক থেকে কোনো বড় ঋণ বা লোন নেওয়ার পরিকল্পনা করে থাকেন কিংবা কোনো গুরুত্বপূর্ণ চুক্তিনামায় সই করতে চলেছেন—তবে শুধুমাত্র সামনের সুযোগের চাকচিক্য দেখে সিদ্ধান্ত নেবেন না। চুক্তিপত্রের প্রতিটি শর্তাবলী, সময়সীমা এবং সুদূর ভবিষ্যতে খরচের পরিমাণ কেমন হতে পারে, তা পুঙ্খানুপুঙ্খ যাচাই করে তবেই এগোবেন।
বুদ্ধি থাকবে তুঙ্গে, কিন্তু তাড়াহুড়ো নয়:
কন্যা রাশিতে বুধের অবস্থানের কারণে মানুষের মন ও মাথা অত্যন্ত দ্রুত কাজ করবে। এই সময়ে জাতকরা নিজেদের মতামত অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরতে পারবেন এবং যেকোনো কাজের ছোটখাট ত্রুটিও খুব সহজেই খুঁজে বের করতে সক্ষম হবেন। কিন্তু অন্যদিকে সামনে বসে থাকা শনির কড়া দৃষ্টি সমস্ত সিদ্ধান্তকে দ্বিতীয়বার যাচাই বা পুনর্বিবেচনার জায়গায় নিয়ে যাবে। অর্থাৎ, বুদ্ধি ও যুক্তিবাদী মন আপনার পক্ষেই থাকবে, কিন্তু কোনো অবস্থাতেই অন্ধ বা অতিরিক্ত তাড়াহুড়ো করা চলবে না।
গ্রহের এই অদ্ভুত ও জটিল অবস্থানের ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে কয়েকটি নির্দিষ্ট রাশির জাতকদের ওপর:
মিথুন রাশি: বাড়ি, সম্পত্তি কিংবা পারিবারিক সম্পত্তি সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত আইনি কাগজপত্র অত্যন্ত ভালোভাবে খতিয়ে দেখুন। অতীতে মীমাংসা হয়ে গেছে এমন কোনো পুরনো বা দীর্ঘমেয়াদি বিষয় হঠাৎ করে ফের সামনে এসে ঝামেলা পাকিয়ে তুলতে পারে।
কন্যা রাশি: এই সময়ে আপনার আত্মবিশ্বাস এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। কিন্তু নিজের সিদ্ধান্ত বা কথাই যে একমাত্র ধ্রুব সত্য, এমন মনোভাব পোষণ করলে ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কগুলির অবনতি হতে পারে।
ধনু রাশি: কর্মক্ষেত্র বা কেরিয়ারে নতুন কোনো বড় দায়িত্ব আপনার ঘাড় এসে পড়তে পারে। তাই বসের মন জয় করতে কিংবা নিজের কাজের সঠিক মূল্যায়ন পেতে সমস্ত কাজের রেকর্ড, ফলাফল ও পরিসংখ্যান একদম প্রস্তুত রাখুন।