পুজোর আগেই বড় ধাক্কা! পকেটে টান ফেলতে কমল না কমল না রান্নার গ্যাসের দাম?

উৎসবের মরশুম ও দুর্গাপুজোর ঠিক প্রাক্কালে দেশের গ্যাস সিলিন্ডারের দামে এল বড় পরিবর্তন। চলতি মাসের শুরু থেকেই দেশজুড়ে রান্নার গ্যাসের নতুন দর কার্যকর হয়েছে। তবে সাধারণ গৃহিণীদের জন্য স্বস্তির খবর মিললেও বাণিজ্যিক গ্যাসের বর্ধিত দাম কিছুটা হলেও চিন্তায় রাখছে ব্যবসায়ীদের।চলতি মাসে ১৪.২ কেজি সাধারণ গৃহস্থালীর রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হলেও, ১৯ কেজি বাণিজ্যিক (Commercial) গ্যাস সিলিন্ডারের দাম প্রতিটিতে প্রায় ৯.৫০ টাকা থেকে ১১.৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গত পয়লা সেপ্টেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। দেশের বিভিন্ন প্রধান শহরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের নতুন দাম: কলকাতা: ২৯৮২ টাকা দিল্লি: ২,৭৪৭.৫০ টাকা মুম্বই: ২,৭০১ টাকা চেন্নাই: ২,৯১৬.৫০ টাকা অন্যদিকে, সাধারণ পরিবারের ব্যবহারের জন্য নির্ধারিত ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকায় কিছুটা স্বস্তি মিলেছে। মেট্রো শহরগুলিতে গৃহস্থালীর গ্যাসের বর্তমান দাম রয়েছে— কলকাতা: ৯৬৮ টাকা দিল্লি: ৯৪২ টাকা মুম্বই: ৯৪১.৫০ টাকা চেন্নাই: ৯৫৭.৫০ টাকা গত জুন মাসের পর থেকেই গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামে বড় কোনো পরিবর্তন আসেনি। তবে উৎসবের আবহের মাঝে বাণিজ্যিক গ্যাসের এই মূল্যবৃদ্ধি সার্বিক বাজারদর ও হোটেল-রেস্তোরাঁর খাবারের খরচে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।