মারুতি আনল নতুন ব্যালেনো, দাম মাত্র ৬ লক্ষ টাকা! লেভেল ২ ADAS ফিচারে বাজিমাত

বাজার কাঁপাত মারুতি সুজুকি তাদের অত্যন্ত জনপ্রিয় হ্যাচব্যাক ব্যালেনোকে একদম নতুন অবতারে নিয়ে এল। ভারতের বাজারে নতুন এই মডেলটির এক্স-শোরুম দাম শুরু হয়েছে ৬,০৯,৯০০ টাকা থেকে। কোম্পানির নেক্সা শোরুমের মাধ্যমে গাড়িটির বিক্রি শুরু হয়েছে এবং মাত্র ১১,০০০ টাকার বিনিময়ে এর বুকিং করা যাচ্ছে। এবারের সংস্করণে কেবল বাহ্যিক লুকে নয়, বরং সুরক্ষা, আরাম এবং আধুনিক প্রযুক্তির দিক থেকেও বড়সড় আপগ্রেড এনেছে প্রস্তুতকারক সংস্থা।

সুরক্ষায় বড় চমক ও লেভেল ২ ADAS

নতুন ব্যালেনোর সবচেয়ে বড় হাইলাইট হলো এতে যুক্ত হওয়া লেভেল ২ অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা ADAS। র‍্যাডার ও ক্যামেরার সমন্বয়ে কাজ করা এই প্রযুক্তির মধ্যে রয়েছে অটোমেটিক এমার্জেন্সি ব্রেকিং, লেন কিপ অ্যাসিস্ট, লেন ডিপার্চার ওয়ার্নিং, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, হাই বিম অ্যাসিস্ট এবং ফরোয়ার্ড কলিশন ওয়ার্নিং। এর পাশাপাশি সুরক্ষার প্রমাণ হিসেবে রয়েছে ছয়টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, ইবিডি, হিল হোল্ড অ্যাসিস্ট এবং টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম।

কেবিন এবং প্রিমিয়াম ফিচার

গাড়ির ভেতরের স্বাচ্ছন্দ্য বাড়াতে একাধিক প্রিমিয়াম ফিচার যোগ করা হয়েছে। সামনের সিটে রাখা হয়েছে ভেন্টিলেশন বা কুলিং সিস্টেম। কেবিনে মিলবে লেদারে মোড়া প্রিমিয়াম সিট, ডুয়াল-টোন ইন্টিরিয়র, ৯ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস স্মার্টফোন কানেক্টিভিটি, ওয়্যারলেস চার্জিং, ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং হেডস-আপ ডিসপ্লে। ক্লারিওন কোম্পানির সাউন্ড সিস্টেমের পাশাপাশি সুজুকি কানেক্ট ফিচারের মাধ্যমে গাড়ির সুরক্ষা, ট্রিপের তথ্য এবং রিমোট কন্ট্রোলের সুবিধা উপভোগ করা যাবে।

ইঞ্জিন এবং দুর্দান্ত মাইলেজ

নতুন মডেলের মেকানিক্যাল অংশেও বড় পরিবর্তন এসেছে। গাড়িটিতে ব্যবহার করা হয়েছে ১,১৯৭ সিসির Z12E পেট্রোল ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ ৮২.৯৩ হর্সপাওয়ার শক্তি এবং ১১২.৪ নিউটন মিটার টর্ক পাওয়া যায়। ৫-স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্সের বিকল্পে মিলছে এই গাড়ি। কোম্পানির দাবি অনুযায়ী, ম্যানুয়াল পেট্রোল মডেলে প্রতি লিটারে ২৩.৮০ কিলোমিটার এবং অটোমেটিক মডেলে ২৪.৭৭ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। জ্বালানি সাশ্রয়ে এতে স্টার্ট-স্টপ টেকনোলজি রাখা হয়েছে।

সিএনজি ভার্সন ও ডিজাইন আপডেট

পেট্রোল সংস্করণের পাশাপাশি নতুন Z12E ইঞ্জিনের সঙ্গে এস-সিএনজি ভার্সনও বাজারে আনা হয়েছে। ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সযুক্ত এই সিএনজি মডেল প্রতি কেজিতে ৩৩.৬১ কিলোমিটার মাইলেজ দেবে বলে জানিয়েছে মারুতি সুজুকি। ডিজাইনের দিক থেকে এতে নতুন নেক্সওয়েভ ফ্রন্ট গ্রিল, নতুন বাম্পার এবং নতুন এনিগমেটিক টিল রঙের বিকল্প যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে পুরনো ব্যালেনোর পরিচিত পরিধি বজায় রেখেই আধুনিক প্রযুক্তি ও সুরক্ষায় এক ধাপ এগিয়ে গেল এই গাড়ি।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *