Cheapest Prepaid Plan: প্রতিদিন ৩ জিবি ডেটা আর আনলিমিটেড কল! জিও-এয়ারটেলকে টেক্কা দিতে বড় ধামাকা বিএসএনএলের

প্রতি মাসের রিচার্জের ঝঞ্ঝাট থেকে চিরতরে মুক্তি পেতে চাইলে আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। সাধারণ এক বছরের মেয়াদের থেকে অনেক বেশি ভ্য়ালিডিটি দিয়ে গ্রাহকদের চমকে দিচ্ছে এই সরকারি সংস্থা। বেসরকারি সংস্থাগুলোর আকাশছোঁয়া দামের মাঝে বিএসএনএলের এমন কিছু দারুণ প্ল্যান রয়েছে, যা অনেকেরই অজানা।
৪১২ দিনের বিশেষ প্ল্যান
বিএসএনএলের ঝুলিতে রয়েছে একটি আকর্ষণীয় ৪১২ দিনের রিচার্জ প্ল্যান। সাধারণ এক বছরের তুলনায় এতে অতিরিক্ত ৪৭ দিন বেশি মেয়াদ পাচ্ছেন গ্রাহকরা। ২৩৯৯ টাকার এই প্ল্যানে মিলছে প্রতিদিন ২ জিবি করে হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং দৈনিক ১০০টি করে এসএমএস-এর সুবিধা। আগামী ১২ তারিখ পর্যন্ত এই প্ল্যানটি রিচার্জ করার সুবিধা পাবেন গ্রাহকরা।
দৈনিক ৩ জিবি ডেটার ধামাকা অফার
যাঁরা সারাদিন ইন্টারনেট বা ভিডিও স্ট্রিমিং নিয়ে ব্যস্ত থাকেন, তাঁদের জন্য ২৯৯ টাকার একটি দুর্দান্ত প্ল্যান এনেছে বিএসএনএল। এই প্যাকটিতে প্রতিদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং দৈনিক ১০০টি এসএমএস পাওয়া যাচ্ছে, যার বৈধতা ৩০ দিন। বিশেষ ব্যাপার হলো, প্রতিদিনের কোটার ৩ জিবি ডেটা শেষ হয়ে গেলেও ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হবে না; বরং ৪০ কেবিপিএস (KBPS) গতিতে নিরবচ্ছিন্ন বেসিক ইন্টারনেট পরিষেবা মিলবে।
৪৮৫ টাকার আরেকটি প্যাক
পাশাপাশি, ৪৮৫ টাকার আরও একটি জনপ্রিয় প্ল্যানে ৭২ দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। এর অধীনে প্রতিদিন ২ জিবি ডেটা হিসেবে পুরো মেয়াদে মোট ১৪৪ দিনের ডেটার সমতুল্য সুবিধা মিলছে, সঙ্গে রয়েছে আনলিমিটেড কলিংয়ের সুবিধা।
উল্লেখ্য, নিজেদের পরিষেবার মানোন্নয়নের অংশ হিসেবে দেশজুড়ে ৪জি নেটওয়ার্ক জোরদার করছে বিএসএনএল। গ্রামাঞ্চলের পাশাপাশি এখন শহরতলিতেও মিলছে দুর্দান্ত নেটওয়ার্ক স্পিড। কম খরচে প্রিমিয়াম সব সুবিধা পাওয়ায় ক্রমশ এই সরকারি সংস্থার দিকেই ঝুঁকছেন সাধারণ মানুষ।