SIP Mistakes: এসআইপির একটি ভুল আর পকেট ফাঁকা! চরম আর্থিক ক্ষতির মুখে পড়ার আগে জেনে নিন বাঁচার সহজ উপায়

বর্তমানে প্রথাগত ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের বদলে শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ঝোঁক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। ঝুঁকি এড়াতে অনেকেই সরাসরি বাজারের বদলে এসআইপি (SIP)-এর মাধ্যমে ইক্যুইটি বা ডেট মিউচুয়াল ফান্ডে টাকা জমান। কিন্তু বিনিয়োগের এই সহজ রাস্তায় অনেকেই এমন কিছু সাধারণ ভুল করে ফেলেন, যা দীর্ঘমেয়াদে বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এর মধ্যে সবচেয়ে সাধারণ ভুল হলো এসআইপির ইনস্টলমেন্ট মিস করা।

কেন ইনস্টলমেন্ট মিস হয়?

হঠাৎ কোনো জরুরি খরচ এসে পড়ায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে অটো ডেবিট ফেলিওর হতে পারে। এছাড়া বেতন পেতে দেরি হওয়া বা ম্যানুয়াল পেমেন্টের ক্ষেত্রে ভুলে যাওয়ার মতো ঘটনাও এর নেপথ্যে থাকে। অভিনেতা তথা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের মতে, কোনো কারণে এসআইপির কিস্তি মিস হয়ে গেলেও বিনিয়োগ বন্ধ করা যাবে না।

এর ফলে কী কী ক্ষতি হতে পারে?

  • আর্থিক জরিমানা: অটো ডেবিট ব্যর্থ হলে ব্যাঙ্ক পেনাল্টি বা রিটার্ন চার্জ কাটে, যা সরাসরি বিনিয়োগকারীর পকেটে টান ফেলে। এর প্রভাব পড়তে পারে ক্রেডিট স্কোরেও।

  • বিনিয়োগে প্রভাব: আসল ক্ষতি হয় বিনিয়োগের কৌশলে। একটি কিস্তি মিস হলে ‘রুপি কস্ট অ্যাভারেজিং’-এর সুবিধা কমে যায়।

এই সমস্যার সহজ সমাধান কী?

বিশেষজ্ঞদের পরামর্শ, যে অ্যাকাউন্ট থেকে এসআইপির টাকা কাটে, সেখানে আগামী মাসের টাকা চলতি মাসেই আলাদা করে রেখে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এছাড়া বেতন অ্যাকাউন্টে ঢোকার একদিন বা দু’দিন পর এসআইপির ডেট রাখলে এই ধরনের সমস্যা এড়ানো যায়। কিস্তি মিস হয়ে গেলেও পরে যখন খেয়াল হবে, সেই বকেয়া টাকা অবিলম্বে বিনিয়োগ করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মূল লক্ষ্য হওয়া উচিত শৃঙ্খলা বজায় রেখে দীর্ঘমেয়াদে বিনিয়োগ চালিয়ে যাওয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *