Hardik Pandya Viral Photo: বিএসএফ জওয়ানদের মাঝে হাসিমুখে পোজ! হঠাৎ কী হল হার্দিকের? তুলকালাপ নেটদুিয়ায়

ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর সোশ্যাল মিডিয়া জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাঁর মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও নানা মুহূর্তের আপডেট জানতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। এবার ফের একবার হার্দিকের একটি ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর শোরগোল শুরু হয়েছে।

সম্প্রতি হার্দিকের যে ছবিটি ভাইরাল হয়েছে, তাতে তাঁকে একদল বিএসএফ জওয়ানের মাঝে অত্যন্ত হাসিমুখে পোজ় দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। জওয়ানদের মাঝে দাঁড়িয়ে থাকা হার্দিকের মুখের চওড়া হাসিই বলে দিচ্ছে সেই মুহূর্তটি কতটা আনন্দের ছিল। প্রিয় তারকার সঙ্গে ছবি তুলতে পেরে জওয়ানরাও স্বভাবতই বেশ উচ্ছ্বসিত ছিলেন।

কেন মাঠের বাইরে হার্দিক?

বর্তমানে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে নিজের রিহ্যাব সারছেন হার্দিক পাণ্ড্য। চোটের কারণে দীর্ঘ দিন ধরেই তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন। এমনকি আসন্ন আফগানিস্তান সিরিজেও বঢোদরার এই তারকা অলরাউন্ডারের খেলা নিয়ে রয়েছে সংশয়। চিকিৎসকদের কড়া নির্দেশ, কোনো রকম ঝুঁকি না নিয়ে এই মুহূর্তে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। ফলে ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আফগানিস্তান সিরিজে তাঁর না থাকাটা টিম ইন্ডিয়ার জন্য বড় ধাক্কা হতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *