হোয়াটসঅ্যাপে আসছে দুর্দান্ত ‘লিক্যুইড গ্লাস’ ডিজাইন! আপনার চ্যাটিং অভিজ্ঞতা কি পুরোপুরি বদলে যাবে?

স্মার্টফোনে চ্যাটিংয়ের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করতে একের পর এক দুর্দান্ত ফিচার নিয়ে আসছে মেটা (Meta)। এবার হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে অত্যন্ত চর্চিত ‘লিক্যুইড গ্লাস ডিজাইন’ (Liquid Glass Design)। এর ফলে ব্যবহারকারীদের চ্যাটিং ইন্টারফেসের লুকে আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন, যা নিয়ে ইতিমধ্যেই টেক প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

কী এই ‘লিক্যুইড গ্লাস’ ফিচার? আইওএস বেটা আপডেটে প্রথম নজরে আসার পর এবার এই বিশেষ ফিচারটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে চলেছে সংস্থাটি। সাধারণত চ্যাট উইন্ডোতে কোনো মেসেজে রিয়্যাকশন দিতে গেলে নির্দিষ্ট লেখার ওপর দীর্ঘক্ষণ প্রেস করতে হয় এবং একটি পপ-আপ মেনু খোলে, যার পেছনে একটি সাদা রঙের ব্যাকগ্রাউন্ড লেয়ার থাকে। কিন্তু নতুন এই ‘লিক্যুইড গ্লাস’ ফিচারে সেই সাদা ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আর থাকবে না। পরিবর্তে সেখানে একটি আকর্ষণীয় ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ লেয়ার তৈরি হবে। এই পপ-আপ মেনুতেই ইমোজির পাশাপাশি রিপ্লাই, ফরওয়ার্ড, কপি, ইনফো, পিন এবং ডিলিটের মতো একাধিক দরকারি অপশন পেয়ে যাবেন ব্যবহারকারী।

ভারতে এল নতুন বিল পেমেন্ট সার্ভিস: ডিজাইনের বদলের পাশাপাশি ভারতীয় ব্যবহারকারীদের জন্য আরও একটি বড় পরিষেবা নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মে এবার ‘ভারত কানেক্ট নেটওয়ার্ক’-এর মাধ্যমে চালু হয়েছে সরাসরি বিল পেমেন্ট সার্ভিস। অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মের ব্যবহারকারীরাই আগামী সপ্তাহ থেকে এই বিশেষ সুবিধার সুফল পাবেন।

এর ফলে ঘরের বিদ্যুৎ বিল থেকে শুরু করে যেকোনো ধরনের বিল খোঁজা, তা ম্যানেজ করা এবং পেমেন্ট করার কাজটি সিঙ্গল উইন্ডোর মাধ্যমেই করা সম্ভব হবে। মেটার এই জোড়া আপডেটে হোয়াটসঅ্যাপের ব্যবহার যে আরও অনেক বেশি সহজ ও আধুনিক হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *