ইনস্টাগ্রামে বড়সড় ধাক্কা! এই ছোট্ট কাজ না করলেই রাতারাতি ধসে পড়বে আপনার প্রোফাইলের রিচ

ইন্টারনেটের দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর বাড়বাড়ন্তের জেরে আসল ও নকল কন্টেন্টের ফারাক করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। সাধারণ ব্যবহারকারীরা যাতে কোনোভাবেই বিভ্রান্ত না হন, সেই কারণে এবার কড়া পদক্ষেপ করল মেটার জনপ্রিয় ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম (Instagram)। প্ল্যাটফর্মের স্বচ্ছতা বজায় রাখতে এবং সঠিক কন্টেন্ট সঠিক ইউজারের কাছে পৌঁছে দিতে বড়সড় আপডেট আনা হয়েছে।
নতুন নিয়মে কী বদলাচ্ছে? ইনস্টাগ্রামের নতুন ঘোষণা অনুযায়ী, যে সমস্ত ক্রিয়েটর বা ব্যবহারকারী তাঁদের প্রোফাইলে AI জেনারেটেড কন্টেন্ট বা রিলস আপলোড করছেন, তাঁদের বাধ্যতামূলকভাবে ‘AI Generated Profile’ লেবেলটি চালু রাখতে হবে। আগে এই ফিচারটির নাম ‘AI Creator’ থাকলেও বর্তমানে তার নাম পরিবর্তন করা হয়েছে।
যদি কোনো ক্রিয়েটর এই লেবেলটি চালু করতে অস্বীকার করেন বা লুকিয়ে রাখেন, তবে ইনস্টাগ্রাম অ্যালগরিদমের মাধ্যমে সেই প্রোফাইলের রিচ নাটকীয়ভাবে কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ, ওই প্রোফাইলের পোস্ট বা ভিডিও আর সহজে ফলোয়ার বা নতুন দর্শকদের ফিডে রেকমেন্ড করা হবে না। সাধারণ পোস্ট, রিল এবং স্টোরি—সব ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।
কেন এই কড়াকড়ি? ইনস্টাগ্রামের ব্লগপোস্টে স্পষ্ট জানানো হয়েছে, হুবহু মানুষের মতো দেখতে এআই-জেনারেটেড কন্টেন্ট অনেক সময় ব্যবহারকারীরা পছন্দ করেন না। ইউজারদের স্বার্থ এবং ডেটার স্বচ্ছতা বজায় রাখতেই এই নীতি নেওয়া হয়েছে। ফলে এখন থেকে কোনো প্রোফাইলে এই বিশেষ ট্যাগ থাকলে দর্শক সহজেই বুঝতে পারবেন যে সংশ্লিষ্ট কন্টেন্টটি এআই-এর মাধ্যমে তৈরি। আপনিও যদি ইনস্টাগ্রামে এআই কন্টেন্ট নিয়ে কাজ করেন, তবে অবিলম্বে এই নিয়ম মেনে চলুন, নতুবা আপনার প্রোফাইলের গ্রোথ মার খেতে পারে!