ইন্টারনেটের সবচেয়ে হৃদয়বিদারক ভিডিও! প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে বাবার কোলে ছুটে যাওয়ার এই দৃশ্য ঝড় তুলেছে নেটদুনিয়ায়

ইন্টারনেটের বিশাল দুনিয়ায় প্রতিদিন হাজার হাজার ভিডিও আপলোড হয়। তবে এর মধ্যে কিছু ভিডিও এমন থাকে, যা মানুষের হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়ে যায়। সম্প্রতি ইনস্টাগ্রামে এমনই এক আবেগঘন এবং মন ছুঁয়ে যাওয়া ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে লাখ লাখ নেটিজেনের চোখ ভিজিয়ে দিয়েছে।

ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে এক প্রতিবন্ধী শিশু এবং তার বাবাকে। জন্ম থেকেই সেই শিশুর দুটি পা এবং একটি হাত নেই। কিন্তু তারপরও জীবনের প্রতি তার আনন্দ এবং ভালোবাসার কোনো কমতি নেই। ভিডিওর শুরুতে দেখা যায়, ঘরে বাবা আসার আগেই ছোট্ট শিশুটি তার একটিমাত্র হাতের সাহায্যে মেঝেতে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছে। দূর থেকেই বাবার উপস্থিতি টের পেয়ে সে আনন্দে আত্মহারা হয়ে ওঠে এবং ‘পাপা-পাপা’ বলে চিৎকার করে হাসতে শুরু করে।

এরপর বাবা ঘরে প্রবেশ করে আদুরে ছলে দরজা খোলার অভিনয় করেন, যা দেখে শিশুটির মুখের হাসি আরও চওড়া হয়ে যায়। একটু পরে বাবা তাকে পরম স্নেহে কোলে তুলে নেন এবং আদর করেন। এই সরল ও পবিত্র ভালোবাসার মুহূর্তটি ক্যামেরা বন্দি করেছেন শিশুটির মা।

ইনস্টাগ্রামে @vivifreitasb অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যে ১৭.৬ কোটিরও বেশি মানুষ দেখেছেন এবং ১.৫ কোটির বেশি লাইক পড়েছে। ভিডিওর কমেন্ট বক্সে সাধারণ মানুষ থেকে শুরু করে নেটিজেনরা আবেগপ্রবণ হয়ে কমেন্ট করেছেন। অনেকেই লিখেছেন, আমরা নিজেদের ছোটখাটো সমস্যা নিয়ে অকারণে অভিযোগ করি, অথচ এই শিশুর মুখের হাসি আমাদের শিখিয়ে দেয় প্রকৃত সুখ বা বেঁচে থাকার আসল মানে কী। সব মিলিয়ে, বাবা ও সন্তানের এই নিস্বার্থ ভালোবাসার ভিডিওটি এখন গোটা ইন্টারনেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *